নারায়ণগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলায় আহত ৩ পুলিশ

নারায়ণগঞ্জ সংবাদদাতা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ছিনতাইয়ের একটি মামলার আসামিকে গ্রেপ্তার করতে যাওয়া তিন পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় হামলাকারী অভিযুক্ত দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাত ভাইয়াপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলো– সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) মো. সুরুজ্জামান, কনস্টেবল শাহীন, কনস্টেবল মাইনুল ও পুলিশের সোর্স মাসুম মিয়া।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাইয়ের মামলায় আসামি সাগরসহ অন্যদের গ্রেপ্তারের উদ্দেশ্যে শনিবার দুপুরে উপজেলার ভাইয়াপাড়া এলাকায় এক সোর্সকে নিয়ে সাদা পোশাকে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় আসামি সাগর ও তার ভাই সজল পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। তারা ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তিন পুলিশ সদস্য ও সোর্স মাসুমকে জখম করেন। খবর পেয়ে অন্য পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করেন।
আহত তিন পুলিশ সদস্যকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে গুরুতর আহত সোর্স মাসুম মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, ঘটনাস্থল থেকে হামলাকারী সাগর ও সজলকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। সাগর ও সজল সম্পর্কে সহোদর ভাই। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
ওসি গোলাম সারোয়ার বলেন, ছিনতাই মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুই ভাইয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, আটক ১