আর্জেন্টিনার বিপক্ষে মানজাম্বিকে পাচ্ছে না সুইজারল্যান্ড

সিজেডএন স্পোর্টস ডেস্ক

সুইজারল্যান্ডের সবচেয়ে ফর্মে থাকা তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার জোহান মানজাম্বি এখনও চোট থেকে সেরে উঠতে পারেননি। ফলে কোয়ার্টার-ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি খেলা হবে না তার।
সুইজারল্যান্ড দলের কোচ মুরাত ইয়াকিন নিশ্চিত করেছেন এই খবর। তিনি জানিয়েছেন, হাঁটুর চোটে ভোগা ২০ বছর বয়সী মানজাম্বি এখনও পুরোপুরি সুস্থ নন। একই কারণে কলম্বিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচেও মাঠে নামতে পারেননি তিনি।
মানজাম্বির অনুপস্থিতি সুইজারল্যান্ডের জন্য বড় ক্ষতি বলেই মনে করছেন ইয়াকিন। গ্রুপ পর্বে দলের সবচেয়ে উজ্জ্বল ফুটবলার ছিলেন এই তরুণ। এবারের বিশ্বকাপে ২০০ মিনিট খেলে করেছেন ৩ গোল, সঙ্গে ২টি অ্যাসিস্ট।
মানজাম্বি মাঠে থাকলে প্রতি ৯০ মিনিটে সুইজারল্যান্ড গড়ে ৩.৬ গোল করেছে। আর মানজাম্বিকে ছাড়া ২৮০ মিনিটে সুইজারল্যান্ডের গোল মাত্র একটি।
মুরাত ইয়াকিন বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে মানজাম্বির চোট আমাদের জন্য বিশাল ধাক্কা। এটা সত্যিই হতাশাজনক। ও দারুণ ছন্দে ছিল। মাঠে ওর খেলার আনন্দ যেমন দেখা যাচ্ছিল, সতীর্থদের ওপরও সেটার ইতিবাচক প্রভাব পড়ছিল। দুর্ভাগ্যজনকভাবে (আর্জেন্টিনার বিপক্ষে) ও খেলতে পারছে না।’
আর্জেন্টিনার বিপক্ষে ইতিহাসও সুইজারল্যান্ডের পক্ষে নেই। সাতবারের দেখায় এখনও জিততে পারেনি তারা। দুই দলের সর্বশেষ লড়াই হয়েছিল ২০১৪ বিশ্বকাপের শেষ ষোলোয়।
১৯৫৪ সালের পর প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড। আর্জেন্টিনাকে হারাতে পারলে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেবে সুইসরা।

সেমিফাইনালে মুখোমুখি ইয়মাল-এমবাপ্পে, খেলা কবে
ভোজিনিয়ার নামে সামুদ্রিক প্রাণীর নামকরণ