পুলিশের কাছে হারলো আবাহনী

পুলিশের কাছে হারলো আবাহনী
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে শুক্রবার (২৭ নভেম্বর) বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচে পুলিশ এফসি ৩-২ গোলে হারিয়েছে আবাহনীকে। চলতি লিগে এ নিয়ে টানা দ্বিতীয় হারের তেতো স্বাদ পেলো আবাহনী। পাঁচ ম্যাচে পুলিশ এফসি পেলো চতুর্থ জয়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় পুলিশ এফসি। ইয়াসিন খানকে কাটিয়ে বক্সে ক্রস বাড়ান জাহিদ হোসেন, গোল করেন সেনেগালের ফরোয়ার্ড রাসুল বা। ৬২ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। এবার সফল স্পট কিকে গোল করেন ক্যামেরুনের ফরোয়ার্ড স্যাম। বলের লাইনে ঝাঁপলেও গতিময় শট আটকাতে পারেননি মাহফুজ হাসান প্রীতম।
৮৫তম মিনিটে বাবাতুন্দের ক্রস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে, কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন ইমতিয়াজ। তবে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে নিজেদের মধ্যে দারুণ বোঝাপড়ায় স্যামের পাস থেকে শাফিক গোল করে আবাহনীকে ঠেলে দেন খাদের কিনারে।
যোগ করা সময়ের সপ্তম মিনিটে আসাদুল মোল্লা বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আবাহনী। বাবাতুন্দের গোলে ম্যাচে ফেরে নাটকীয়তা। কিন্তু একটু পরই বাজে শেষের বাঁশি।

ওমানের হকিতে বাংলাদেশের ৩ খেলোয়াড়