রিয়ালে ফিরতে চান না নিকো পাজ

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
রিয়ালে ফিরতে চান না নিকো পাজ
নিকো পাজ

রিয়াল মাদ্রিদে ফেরার সুযোগ থাকলেও এখনই সেই পথে হাঁটতে চান না আর্জেন্টাইন তরুণ ফুটবলার নিকো পাজ। ম্যানচেস্টার ইউনাইটেড পাজকে দলে ভেড়াতে আগ্রহী। ইংলিশ ক্লাবটির নজরে আছেন কোমোর এই অ্যাটাকিং মিডফিল্ডার।

এমন খবর প্রকাশ করেছে বৃটিশ সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক।

কোমো ও আর্জেন্টিনার হয়ে দারুণ সময় কাটাচ্ছেন পাজ। চলতি মৌসুমে এখন পর্যন্ত করেছেন ১১ গোল। এর মধ্যে অক্টোবরে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষেই করেছেন দুটি গোল।

২০২৪ সালে রিয়াল মাদ্রিদ থেকে ৬০ লাখ ইউরোতে পাজকে দলে নেয় কোমো। চুক্তিতে পরবর্তী তিন গ্রীষ্মকালীন দলবদলে তাকে ফিরিয়ে নেওয়ার সুযোগ রেখেছিল রিয়াল। সে ক্ষেত্রে প্রথম বছর ৮০ লাখ, দ্বিতীয় বছর ৯০ লাখ এবং তৃতীয় বছর ১ কোটি ইউরো দিতে হতো স্প্যানিশ ক্লাবটিকে।

গেল জুনে দুই ক্লাবের মধ্যে চুক্তির শর্ত নতুন করে নির্ধারণ করা হয়। এখন পাজকে ফেরাতে রিয়ালকে দিতে হবে ৮ কোটি ইউরো।

রিয়াল যদি বাই-ব্যাক ক্লজ ব্যবহার না করে, তাহলে স্বাভাবিক নিয়মে পাজকে বিক্রি করতে পারবে কোমো।

পাজকে নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের আগ্রহের পেছনে আছেন ব্রুনো ফার্নান্দেজ। পর্তুগিজ এই মিডফিল্ডার সম্প্রতি জানিয়েছেন, নতুন চুক্তি নিয়ে আলোচনা থমকে আছে। ২০২৬-২৭ মৌসুমে তার বর্তমান চুক্তির মেয়াদ। তবে আরও এক বছর চুক্তি বাড়ানোর সুযোগ রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের হাতে।

/টিই/