মাঠ থেকে গ্রেপ্তার ব্রাজিলিয়ান ফুটবলার

মাঠ থেকে গ্রেপ্তার ব্রাজিলিয়ান ফুটবলার
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

অনুশীলন মাঠ থেকে গ্রেপ্তার করা হয়েছে ব্রাজিলের ক্লাব ভাস্কো দা গামার স্ট্রাইকার দাভিদ কোরেয়াকে। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে। রিও ডি জেনিরোর সিভিল পুলিশের তথ্যমতে, মাদক, অস্ত্র ও অর্থ পাচারের একটি বড় তদন্তের অংশ হিসেবে রিও ডি জেনিরো থেকে কোরেয়াকে গ্রেপ্তার করে ব্রাজিলীয় পুলিশ।
ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো নিউজ প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, অনুশীলনের পোশাক পরা অবস্থাতেই একদল পুলিশ কর্মকর্তার সঙ্গে জাকার্যাপাগুয়ায় অবস্থিত ভাস্কো দা গামার অনুশীলন কেন্দ্রের বাইরে বেরিয়ে আসছেন এই স্ট্রাইকার।
অনুশীলন শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে দুটি টহল গাড়িতে করে পুলিশ কর্মকর্তারা অনুশীলন কেন্দ্রে পৌঁছান। সেখানে প্রধান কোচ ফেলিপে মায়েস্ত্রো ও ফুটবল পরিচালক ক্লাউবার রোশা তাদের সঙ্গে কথা বলেন।
পুলিশ যখন ভেতরে প্রবেশ করে, দাভিদ তখন অনুশীলনের মাঠেই ছিলেন। পুলিশ তার মোবাইল ফোন জব্দ করে এবং থানায় নিয়ে যাওয়ার আগে গোসল করার অনুরোধও প্রত্যাখ্যান করে।
৩১ বছর বয়সী দাভিদ ২০২৪ সাল থেকে ভাস্কো দা গামায় খেলছেন। চলতি মৌসুমে ৪৬টি ম্যাচ খেলে ৬টি গোল করেছেন তিনি। গত রোববার ব্রাগান্তিনোর বিপক্ষে ব্রাজিলিয়ান লিগে দলের সর্বশেষ ম্যাচে তিনি খেলেননি।

রিয়ালে ফিরতে চান না নিকো পাজ