মুম্বাইয়ের অধিনায়কত্ব ফিরে পেলেন রোহিত

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

মুম্বাই ইন্ডিয়ান্সের সফল অধিনায়ক রোহিত শর্মা। আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়নরা প্রতিটি শিরোপাই জিতেছিল রোহিতের নেতৃত্বে। কিন্তু দুই বছর আগে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাকে। হার্দিক পান্ডিয়াকে বিদায়ের পর আবারও সেই রোহিতকেই নেতৃত্ব বুঝিয়ে দিলো মুম্বাই ইন্ডিয়ান্স।
আইপিএলের ২০২৭ আসরকে সামনে রেখে আবারও রোহিতকে অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে মুম্বাই। ২০২৪ আইপিএলের আগে রোহিত শর্মাকে নেতৃত্ব থেকে সরিয়ে মুম্বাইয়ের অধিনায়ক করা হয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে। তবে এ বছর আর্শদীপ সিংয়ের বিনিময়ে পাঞ্জাব কিংসে চলে গেছেন হার্দিক। তাই নতুন অধিনায়কের খোঁজে নামতে হয় আম্বানি পরিবারের দলটিকে।
অধিনায়কত্বের দৌড়ে রোহিত শর্মা ছাড়াও ছিলেন সূর্যকুমার যাদব, তিলক ভর্মা ও মিচেল স্যান্টনার। জাসপ্রিত বুমরার নামও বিবেচনায় এসেছিল। তবে শেষে রোহিত ও সূর্যকুমারকে রাখা হয়। যেখান থেকে বেছে নেওয়া হয় রোহিতকেই।
নেতৃত্ব ফিরে পেয়ে রোহিত বলেন, ‘মুম্বাই ইন্ডিয়ান্স আমার জীবনের বিশাল একটি অংশ। এই দলের নেতৃত্ব দেওয়া সব সময়ই আমার জন্য অনেক গর্বের।’
রোহিত আরও বলেন, ‘২০তম মৌসুম এবং সামনের চ্যালেঞ্জের জন্য আমি প্রস্তুত। দলকে উদযাপনের অনেক মুহূর্ত উপহার দিতে চাই।’

রিয়ালে ফিরতে চান না নিকো পাজ