ক্ষমা চেয়েও চীনের মন গলাতে পারেননি এমবাপ্পে

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
ক্ষমা চেয়েও চীনের মন গলাতে পারেননি এমবাপ্পে
কিলিয়ান এমবাপ্পে

চীনের সাবেক নেতা মাও সেতুংকে নিয়ে মন্তব্য করে বিতর্কের মধ্যে পড়েছেন কিলিয়ান এমবাপ্পে। পরে ক্ষমা চেয়েছেন ফরাসি তারকা। দুঃখ প্রকাশ করেও লাভ হয়নি। রবিবার (১ নভেম্বর) রিয়াল মাদ্রিদের লা লিগার ম্যাচ সম্প্রচার করেনি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি।

রেসিংয়ের বিপক্ষে রিয়ালের ম্যাচটি শুরু হয় গ্রিনিচ মান সময় ১৫টা ১৫ মিনিটে। তবে সিসিটিভির দুটি স্পোর্টস চ্যানেলের কোনোটিতে খেলা দেখানো হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

লা লিগার ম্যাচগুলোর কোনোটি এখন পর্যন্ত দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মাও সেতুংকে ‘স্বৈরশাসক’ বলে উল্লেখ করতে শোনা যায় এমবাপ্পেকে।

এরপরই সিসিটিভির তত্ত্বাবধানকারী সংস্থা চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) স্প্যানিশ লিগের সম্প্রচার বন্ধের ঘোষণা দেয়। বিতর্কের অবসান ঘটাতে এমবাপ্পে, রিয়াল মাদ্রিদ ও লা লিগার ক্ষমা চাওয়া ছিল অবশ্যপূরণীয় শর্ত।

পরে নিজের মন্তব্যকে ‘বিবেচনাহীন’ আখ্যা দিয়ে ক্ষমা চান এমবাপ্পে। লা লিগা জানায়, তারা এ ঘটনায় ‘গভীরভাবে’ দুঃখিত। রিয়াল মাদ্রিদও ক্ষমা চেয়ে বিবৃতি দেয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এমবাপ্পের ক্ষমা চাওয়াকে ‘গুরুত্বের সঙ্গে’ নেওয়ার কথা জানায়।

/টিই/