ওয়ানডে র্যাঙ্কিংয়ে ছয়ে আফগানিস্তান, বাংলাদেশ নয়ে

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

মাঠের পারফরম্যান্সে দারুণ সময় কাটাচ্ছে আফগানিস্তান। এবার আইসিসি ওয়ানডে র্যাঙ্কিয়ে নতুন ইতিহাস গড়েছে তারা। ছয় নম্বরে উঠে এসেছে আফগানরা। এই ফরম্যাটে এটিই তাদের সর্বোচ্চ অবস্থান।
গত আগস্টে আয়ারল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে জিতেছিল আফগানিস্তান। এরপর সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে অপরাজিত থেকে শিরোপা জেতে দলটি।
ওয়ানডেতে এখন পর্যন্ত ১৯১ ম্যাচ খেলে ৯৬টি জিতেছে আফগানিস্তান। তাদের জয়-পরাজয়ের অনুপাত ১.০৯। র্যাঙ্কিংয়ে এরই মধ্যে বাংলাদেশ, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে পেছনে ফেলেছিল তারা। এবার ছাড়িয়ে গেলো শ্রীলঙ্কাকেও।
ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। পরের চারটি অবস্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও অস্ট্রেলিয়া। বাংলাদেশ আছে নয় নম্বরে।

ভুটানের বিপক্ষে ৩ পয়েন্ট চান ডুলি