মেসি কাপের ফাইনালে রিভার প্লেট

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
মেসি কাপের ফাইনালে রিভার প্লেট
ফাইনালে রিভার প্লেট

লিওনেল মেসির উদ্যোগে বিশ্বের সেরা কয়েকটি ক্লাবের অনূর্ধ্ব-১৬ দল নিয়ে অনুষ্ঠিত হয় মেসি কাপ। টুর্নামেন্টের দ্বিতীয় আসরের সেমিফাইনালে রিভার প্লেট টাইব্রেকারে হারিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদকে।

ম্যাচটি ২-২ ব্যবধানে শেষ হয়। এরপর টাইব্রেকারে গোলরক্ষকের নৈপুণ্যে অ্যাতলেতিকোকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে রিভারের তরুণরা।

অন্য সেমিফাইনালে রোমাঞ্চকর ম্যাচে আয়াক্সকে ৩-২ গোলে হারিয়েছে ব্রাজিলের পালমেইরাস।

ফলে মেসি কাপের শিরোপার লড়াইয়ে মুখোমুখি দক্ষিণ আমেরিকার দুই ক্লাব রিভার প্লেট ও পালমেইরাস।

/টিই/