মুহূর্তেই শেষ মেসির বিদায়ী ম্যাচের টিকিট

সিজেডএন স্পোর্টস ডেস্ক

আর্জেন্টিনার বুয়েন্স আইয়ার্সে ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নামবেন লিওনেল মেসি। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। সেটিই হবে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ।
টিএনটি স্পোর্টস আর্জেন্টিনা-র প্রতিবেদন অনুযায়ী, মেসির বিদায়ী ম্যাচের ৮৫ হাজার ১৮টি টিকিট ছাড়া হয়। শেষবার স্টেডিয়ামে বসে মেসিকে বিদায় জানানোর সুযোগ হাতছাড়া করতে চাননি কেউ। দুই ঘণ্টাও লাগেনি টিকিট বিক্রি শেষ হতে।
এই ম্যাচের জন্য ৯০ হাজার থেকে প্রায় ৫ লাখ পেসোর টিকিট নির্ধারণ করা হয়েছে। দাম আকাশচুম্বি হলেও টিকিটের জন্য হাহাকার পড়ে গেছে।
শেষ ম্যাচে মেসি মাঠে নামবেন গোল্ডেন ডিটেইল সংবলিত একটি বিশেষ স্মারক জার্সিতে। সামাজিক যোগাযোগামাধ্যমে বিশেষ এই জার্সিটি উন্মোচন করে মেসি লেখেন, ‘ওয়ান লাস্ট ম্যাচ। আ জার্সি ফর আ লাইফটাইম।’ অর্থাৎ ‘একটি শেষ ম্যাচ। সারা জীবনের জন্য একটি জার্সি।’
আর্জেন্টিনার হয়ে দুই দশকের দীর্ঘ ক্যারিয়ারে মেসি অর্জন করেছেন অনেক সাফল্য। ২০২২ ফিফা বিশ্বকাপ, ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা শিরোপা, ২০২২ সালের ফিনালিসিমা এবং ২০০৮ সালের অলিম্পিক স্বর্ণ। দেশের হয়ে ২০৭টি ম্যাচে করেছেন ১২৫ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৬৮টি।
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ক্রিস্টিয়ানো রোনালদোর পরেই অবস্থান মেসির। দেশের ইতিহাসের সর্বকালের সেরা গোলদাতা হিসেবে বিদায় নিচ্ছেন ৩৯ বছর বয়সী মেসি।

৩ গোলের হারে ফিফা আসিয়ান কাপ শুরু বাংলাদেশের
মেসির বিদায়ী ম্যাচ ও চুক্তি নবায়ন নিয়ে যা বললেন স্কালোনি