মেসির বিদায়ী ম্যাচ ও চুক্তি নবায়ন নিয়ে যা বললেন স্কালোনি

সিজেডএন স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসি অবসরের ঘোষণাও দিয়ে রেখেছেন। তবে মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায়ের লক্ষ্যে তাকে একটি ম্যাচ খেলতে রাজি করিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। সেই গল্প আর নতুন মেয়াদে জাতীয় দলের কোচ পদে চুক্তি নবায়নের অগ্রগতি নিয়ে কথা বলেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।
বিশ্বকাপের পর ফিফার প্রথম আন্তর্জাতিক উইন্ডো শুরু হয়েছে। আর্জেন্টিনা তিনটি ম্যাচ খেলবে। এর মধ্যে ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলতে যাচ্ছেন মেসি।
মেসিকে রাজি করানোর বিষয়ে স্কালোনি বলেন, ‘আমি তার সঙ্গে কথা বলেছি। তাকে বোঝানোর চেষ্টা করেছি যে সময়টা এখনই, এখন না হলে পরে কী হবে কে জানে। আমি নিজের দায়িত্ব পালন করেছি। সে বিষয়টি বুঝতে পেরেছে, এটি ভালো ব্যাপার। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও (এএফএ) নিজেদের দায়িত্ব পালন করেছে, সভাপতি ক্লদিও তাপিয়াও করেছেন। এটি সুন্দর একটি বিষয়।’
আর্জেন্টাইন মহাতারকা নিজের দেশ ও সমর্থকদের সামনে বিদায় প্রাপ্য বলে মনে করেন স্কালোনি, ‘আর্জেন্টিনার মাটিতে, নিজের দেশের সমর্থকদের ভালোবাসা ও উচ্ছ্বাসের মধ্যে মেসি জাতীয় দলের অধ্যায় শেষ করতে পারবেন- এটি তার কাছে বিশেষ কিছু। আমার মতে এমন একজন খেলোয়াড়ের এটাই প্রাপ্য। আমি তার বিদায়ী ম্যাচে থাকতে চেয়েছিলাম। আর ভবিষ্যতে আমি সেখানে থাকবো কি না, সেটি যেহেতু জানি না, তাই আমরা সবাই কঠোর পরিশ্রম করেছি, যাতে সে এই ম্যাচে খেলতে পারে।’
কোচের দায়িত্বে চুক্তি নবায়নের পরিস্থিতি নিয়ে স্কালোনি জানান, ‘এখনও কোনো অগ্রগতি নেই। আগামী কয়েকদিনের মধ্যে সভাপতির সঙ্গে দেখা করবো।’ তবে আর্জেন্টাইন এক গণমাধ্যম এর আগে সংবাদ প্রকাশ করেছে, স্কালোনি থাকছেন। শুধু আর্থিক বিষয়গুলো চূড়ান্ত হওয়া বাকি।

হতাশার প্রথমার্ধে ২ গোল হজম বাংলাদেশের
কেইনের হাতে ব্যালন ডি’অর দেখছেন টুখেল