ইতালির কোচের পদত্যাগ

ইতালির কোচের পদত্যাগ
সিটিজেন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে উঠতে পারেনি ইতালি ফুটবল দল। এ ব্যর্থতার পর নতুন শুরুর স্বপ্ন দেখতে থাকা ইতালির প্রধান কোচ পারস্পরিক সম্মতিতে ও ‘ভারাক্রান্ত হৃদয় নিয়ে’ দায়িত্ব ছাড়লেন।
মঙ্গলবার (৩১ মার্চ) জেনিকায় পেনাল্টি শুটআউটে হার মানে ইতালি। টানা তৃতীয়বার বিশ্বকাপে উঠতে ব্যর্থ হয় তারা। পরের দিন ইতালিয়ান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট গ্যাবিয়েল গ্রাভিনা ও ডেলিগেশন প্রধান জিয়ানলুইজি বুফন সরে দাঁড়ান। আজ (শুক্রবার) প্রত্যাশিতভাবে সরে দাঁড়ালেন গাত্তুসো।
বিশ্বকাপ বাছাইয়ে দুই ম্যাচ পর লুসিয়ানো স্পালেত্তির স্থলাভিষিক্ত হয়েছিলেন এসি মিলান ও রেঞ্জার্সের সাবেক মিডফিল্ডার গাত্তুসো। বাছাইপর্বের গ্রুপে নরওয়ের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় হওয়ার কারণে প্লে অফে খেলতে হয়েছে আজ্জুরিদের।
সেখানে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার কাছে পরাজিত হয়ে আরেকবার করুণ পরিণতির শিকার তারা।
২০১৮ ও ২০২২ বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়া ইতালিই প্রথম কোনো শিরোপা জয়ী দল, যারা টানা তিনটি বিশ্বকাপে উঠতে ব্যর্থ হলো।