ফিফার নতুন নিয়মের সমালোচনায় স্কালোনি

ফিফার নতুন নিয়মের সমালোচনায় স্কালোনি
সিজেডএন স্পোর্টস ডেস্ক

চলতি বিশ্বকাপে বিশ্বফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফার প্রবর্তিত নতুন ‘হাইড্রেশন ব্রেক’ নিয়মের তীব্র সমালোচনা করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। তার মতে, এ অতিরিক্ত বিরতির কারণে ফুটবল ম্যাচ এখন দুই ভাগের জায়গায় চার ভাগে বিভক্ত হয়ে পড়ছে, যা মূলত প্রতিপক্ষ ও তুলনামূলক দুর্বল দলগুলোকে বাড়তি কৌশলগত সুবিধা দিচ্ছে।
আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা আলবিসেলেস্তেরা সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে। এ ম্যাচের আগের সংবাদ সম্মেলনে স্কালোনি ফিফার নতুন এ নিয়ম নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেন। ৪৮ দলের নতুন ফরম্যাট এবং অতিরিক্ত গরমের কারণে এবারের বিশ্বকাপ এমনিতেই কঠিন বলে উল্লেখ করেন তিনি। এ মাস্টারমাইন্ড বলেন, বারবার খেলা থামার ফলে প্রতিপক্ষ দলগুলো নিজেদের গুছিয়ে নেওয়ার এবং ভুলত্রুটি শুধরে নেওয়ার বাড়তি সময় পেয়ে যাচ্ছে। ম্যাচের প্রথম ২২ মিনিটে যা ঘটে, তার ওপর ভিত্তি করে কোচের মাথায় থাকা পূর্বপরিকল্পনা বিরতির কারণে পুরোপুরি বদলে যেতে পারে। তবে শুধু দুর্বল দলই নয়, আক্রমণাত্মক দলগুলোও এ সুযোগে নিজেদের কৌশল ঠিক করে নিতে পারে বলে তিনি মন্তব্য করেন। নতুন এই নিয়মের সঙ্গে মানিয়ে নেওয়া কিছুটা অদ্ভুত হলেও সময়ের সঙ্গে তা ঠিক হয়ে যাবে বলে মনে করেন স্কালোনি।
উল্লেখ্য, মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা বিশ্বকাপের অতিরিক্ত গরমে ফুটবলারদের ক্লান্তি ও অসুস্থতা এড়াতে দুই অর্ধে এ পানির বিরতির নিয়ম চালু করেছে ফিফা। তবে ফুটবলের স্বাভাবিক গতি নষ্ট করার পাশাপাশি এর পেছনে বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে বাড়তি মুনাফার উদ্দেশ্য রয়েছে বলেও অনেকে অভিযোগ তুলেছেন। এমনকি গ্যালারির দর্শকরাও এ সিদ্ধান্তকে ভালোভাবে নেননি। বিশেষ করে যেসব ভেন্যুর আবহাওয়া তুলনামূলক শীতল, সেখানে খেলা থামানোর পর দর্শকদের ক্ষোভ ও দুয়ো ধ্বনি দিতে দেখা গেছে।

মেসি ফুটবলের মাইকেল জর্ডান: জাভি