মেসি ফুটবলের মাইকেল জর্ডান: জাভি

মেসি ফুটবলের মাইকেল জর্ডান: জাভি
সিজেডএন স্পোর্টস ডেস্ক

চলতি ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে নতুন করে ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়েছেন লিওনেল মেসি। ৩৮ বছর বয়সেও আর্জেন্টাইন এ মহাতারকার এমন অতিমানবীয় পারফরম্যান্সে মন্ত্রমুগ্ধ সাবেক সতীর্থ ও বার্সেলোনা কিংবদন্তি জাভি হার্নান্দেজ। সম্প্রতি এক বিশেষ স্মৃতিচারণে মেসিকে বাস্কেটবলের সর্বকালের সেরা কিংবদন্তি মাইকেল জর্ডানের সঙ্গে তুলনা করে জাভি জানিয়েছেন, ফুটবল ইতিহাসে মেসির সমকক্ষ কেউ নেই এবং গত দুই দশক ধরে তিনি অনন্য উচ্চতায় অবস্থান করছেন।
বার্সেলোনা একাডেমিতে আর্জেন্টিনার এক জাদুকরি কিশোরের আগমনের গল্প জাভি প্রথম যখন শুনেছিলেন, তখন চারপাশের তুমুল প্রশংসা সত্ত্বেও বিষয়টি তার কাছে কিছুটা অবিশ্বাস্য মনে হয়েছিল। তবে ২০০৪ সালে প্রথমবার মেসির সাথে অনুশীলনে নামার পরই আজীবনের জন্য বদলে যায় জাভির সেই ধারণা। প্রথম দিনই মেসির নিখুঁত বল নিয়ন্ত্রণ, ড্রিবলিং ও পাসিং সেন্স দেখে তিনি বুঝতে পেরেছিলেন এই ছেলেটি ফুটবলকে অন্য স্তরে নিয়ে যাবে। মেসির মতো অনন্য ফুটবলারের সঙ্গে ক্যারিয়ারের সোনালী সময় কাটাতে পারাকে নিজের অন্যতম বড় সৌভাগ্য বলে মনে করেন বার্সার সাবেক এই অধিনায়ক।
সমালোচকদের সব শঙ্কা উড়িয়ে দিয়ে বিশ্বকাপের মঞ্চে মেসির সাম্প্রতিক হ্যাটট্রিক জাভিকে এতটাই নাড়া দিয়েছে, ম্যাচ শেষে তিনি এ মহাতারকাকে খুদে বার্তায় লিখেছেন, তুমি জোকস করছ! তোমার খেলা দেখে আমি শুধু হাসতে পারি। জাভির মতে, মেসির আসল শক্তি লুকিয়ে আছে তার অবিশ্বাস্য ফুটবল মস্তিষ্কে। মাঠে অনেক সময় মেসিকে অলস হেঁটে বেড়াতে দেখা গেলেও, আসলে সেই সময় তিনি তীক্ষ্ণ নজরদারির মাধ্যমে প্রতিপক্ষের রক্ষণভাগ ও ফাঁকা জায়গাগুলো বিশ্লেষণ করেন। বাস্কেটবলকে বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া ছয়বারের এনবিএ চ্যাম্পিয়ন মাইকেল জর্ডানের মতোই মেসিও শ্রেষ্ঠত্ব ও সফলতার প্রতীক, যাঁর ক্ষুধা এবং মানসিকতা ফুটবল ইতিহাসে আর কখনো দেখা যাবে না বলে বিশ্বাস করেন জাভি।

অস্ট্রিয়া ম্যাচের আগে স্বস্তিতে আর্জেন্টিনা