পর্তুগালের সমালোচনায় ‘লাইক’ দিলেন রোনালদো

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
পর্তুগালের সমালোচনায় ‘লাইক’ দিলেন রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

দূরত্ব যে তৈরি হয়েছে, সেটা স্পষ্ট হয়ে গেছে ম্যাচের আগে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনাতে। এবার পর্তুগাল দলে রোনালদোর প্রতি আচরণের সমালোচনা করা এক পোস্টে ‘লাইক’ দিয়েছেন রোনালদো নিজেই।

তার এই ‘লাইক’ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ইনস্টাগ্রামে পোস্টটা ছিল সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার ফেলিপ মেলোর। সেই পোস্টে মেলো লেখেন, ‘পর্তুগিজরা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে যেভাবে আচরণ করে, আর্জেন্টাইনরা লিওনেল মেসির সঙ্গে যেভাবে আচরণ করে, তার মধ্যে বিশাল পার্থক্য আছে।’

রোনালদোর প্রতি প্রতিপক্ষ খেলোয়াড়দের সম্মানের কথাও তুলে ধরেছেন সাবেক এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। তিনি বলেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদোর কাছাকাছিও কেউ নেই। তাকে এভাবে চলে যেতে দেওয়া যায় না।’

সেই বক্তব্যের পোস্টেই রোনালদোর অ্যাকাউন্টের ‘লাইক’ দেখা গেছে। যার অর্থ মেলোর মন্তব্যে তিনি পছন্দ করেছেন।

এবারের ফিফা উইন্ডোয় পর্তুগালের প্রথম ম্যাচে ওয়েলসের বিপক্ষে একাদশে ছিলেন রোনালদো। তবে নরওয়ের বিপক্ষে পুরো ম্যাচে তাকে বেঞ্চে বসিয়ে রাখেন কোচ। এ নিয়ে ক্ষুব্ধ রোনালদো পরে অনুশীলন করেননি। ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগের দিন তিনি কোপেনহেগেন ছেড়ে যান। জাতীয় দলের ক্যাম্প ত্যাগ করার খবর নিজেই জানান ফেসবুক পোস্টে।

/টিই/