যুক্তরাষ্ট্র বিজয়ী শক্তি নয়, শর্ত চাপানোর ক্ষমতাও হারিয়েছে: ইরান

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
যুক্তরাষ্ট্র বিজয়ী শক্তি নয়, শর্ত চাপানোর ক্ষমতাও হারিয়েছে: ইরান
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধে পরাজয়ের পর বিশ্বব্যবস্থায় পরিবর্তন এসেছে বলে দাবি করেছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই বলেছেন, যুক্তরাষ্ট্র এখন আর আগের মতো অন্য দেশের ওপর নিজেদের শর্ত চাপিয়ে দিতে পারবে না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোহসেন রেজাই বলেন, ২০২৬ সালের ইরান আর ১৯৪৩ সালের তেহরান সম্মেলন কিংবা ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সময়কার ইরান নয়। একইভাবে ২০২৬ সালের যুক্তরাষ্ট্রও আর বিজয়ী শক্তি হিসেবে অবস্থান করছে না। বরং দেশটি যুদ্ধে পরাজিত হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্ব পরিস্থিতি বদলে গেছে। অতীতের ইতিহাসের দোহাই দিয়ে বর্তমান বাস্তবতাকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া সম্ভব নয়।

প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৪৩ সালের তেহরান সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নেতারা নাৎসি জার্মানির বিরুদ্ধে যুদ্ধের কৌশল নির্ধারণে বৈঠক করেন।

এরপর ১৯৪৫ সালে ইয়াল্টা সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিন যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা নিয়ে আলোচনা করেন। ওই সম্মেলনের মধ্য দিয়ে বিশ্বরাজনীতিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ও প্রভাব আরও বিস্তৃত হওয়ার পথ তৈরি হয়।

/এমআর/