শিরোনাম

ট্রফি না জিতলেও ব্যালন ডি’অর নিয়ে আশাবাদী এমবাপ্পে

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ট্রফি না জিতলেও ব্যালন ডি’অর নিয়ে আশাবাদী এমবাপ্পে
কিলিয়ান এমবাপ্পে

রিয়াল মাদ্রিদ বা ফ্রান্স কোনো দলের হয়েই গেল মৌসুমে ট্রফি জিততে পারেননি কিলিয়ান এমবাপ্পে। তবে ব্যক্তিগতভাবে জিতেছেন ইউরোপিয়ান গোল্ডেন শ্যু আর বিশ্বকাপের গোল্ডেন বুট। এমবাপ্পে জানালেন, তিনি ব্যালন ডি’অর জেতার যোগ্য।

ফ্রান্স ফুটবল ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ২৭ বছর বয়সী এমবাপ্পে বলেন, ‘আমি বিশ্বাস করি এই বছর আমি এটা জিততে পারি। এটা আমার লক্ষ্যগুলোর একটা। আর এটা স্বল্পমেয়াদি লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘মানুষ বলে আমি কোনো ট্রফি জিতিনি, ক্লাব বা দেশের হয়ে। কিন্তু এটা একটা ব্যক্তিগত পুরস্কার। আমি কখনো দেখিনি কেউ সবার ভোটে ব্যালন ডি’অর জিতেছে। কেউ কি কখনো শতভাগ ভোটে জিতেছে? তার মানে সবসময় কেউ না কেউ মনে করে বিজয়ী এটা পাওয়ার যোগ্য ছিল না।’

এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ১৫ গোল করেন এমবাপ্পে। লা লিগায় করেন ২৫ গোল। বিশ্বকাপেও ছিলেন সর্বোচ্চ গোলদাতা। তবে সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে যায় ফ্রান্স।

এমবাপ্পে বলেন, ‘ব্যালন ডি'অর নিয়ে আমার ধারণা আসে মেসি আর রোনালদোর সময় থেকে। সাধারণ খেলোয়াড়কে এটা দেওয়া হয় না। এটা দেওয়া হয় ব্যতিক্রমী খেলোয়াড়দের। আমি মনে করি এই বছর আমি ব্যতিক্রমী কিছু করেছি। তাই আমি বিশ্বাস করি আমি এটা জিততে পারি।’

তিনি কি নিজেকে যোগ্য বিজয়ী মনে করেন কিনা এই প্রশ্নে এমবাপ্পের জবাব, ‘আমার চেয়ে ভালো খেলোয়াড় কেউ ছিল না। আমরা অর্জনের কথা বলছিলাম। বড় বড় প্রতিযোগিতায়, যেখানে সব সেরা খেলোয়াড়রা থাকে, সেখানে এতো গোল করা, আর অবশ্যই বিশ্বকাপে, সবচেয়ে বড় আসরে, সেখানে সর্বোচ্চ গোলদাতা হওয়া- পুরো ছুটির সময় মানুষ শুধু এই কথাই বলেছে আমাকে।’

/টিই/