শিরোনাম

ইংল্যান্ডে হোয়াইটওয়াশ পাকিস্তান

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ইংল্যান্ডে হোয়াইটওয়াশ পাকিস্তান
জয়ের পর কক্স ও জো রুট

এবারের ইংল্যান্ড সফর ভুলে যেতে চাইবে পাকিস্তান ক্রিকেট দল। মাঠে তো ব্যাটিং বিপর্যয় ছিলই, সঙ্গে জোটে সমালোচনা। হোয়াইটওয়াশ ঠেকানোর ম্যাচের আগে ৭ খেলোয়াড় ও দুই কোচকে অব্যাহতি দিয়ে ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘটনাবহুল সফর শেষ হলো হার দিয়েই। তবে এবার কিছুটা লড়াই করে হেরেছে পাকিস্তান।

সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। টেস্টের চতুর্থ দিন লাঞ্চ ব্রেকের আগেই ইংল্যান্ড জয় নিশ্চিত করেছে।

আগের দিন রাজাউল্লাহর বীরোচিত ইনিংসে চলতি সফরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার পাকিস্তান লড়াই দেখাতে পারে। ইনিংস ব্যবধানে হার এড়ানোই যেখানে সাফল্য হওয়ার কথা, সেখানে ১৩০ রানের লক্ষ্য দেয় পাকিস্তান।

শনিবার (১২ সেপ্টেম্বর) খেলা শুরু হলে ইংল্যান্ড ব্যাটিংয়ে নামে। শুরুটা সহজ হতে দেয়নি পাকিস্তান। তাদের পেসার মোহাম্মদ আব্বাসের দারুণ বোলিংয়ে প্রথম ওভারেই দুটি উইকেট পড়ে। ২ রানে ২ উইকেট হারায় ইংল্যান্ড। জো রুট দশম ওভারে ২৩ রানে নো বলে জীবন পান। মোহাম্মদ আলী নো বল করায় বোল্ড হয়েও টিকে যান তিনি। পরে জর্ডান কক্সকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে নেন তিনি। রুট ৬২ রানে অপরাজিত থাকেন। ৫৯ রান করেন কক্স।

/টিই/