বাংলাদেশ দলে নিয়মিত গোলকিপার রুপ্না চাকমা। ম্যাচে রুপ্নাকে একাদশেই রাখেননি বাংলাদেশ কোচ পিটার বাটলার। চাইনিজ কোচও এতে বিস্মিত হয়েছেন, ‘বাংলাদেশের গোলকিপার নির্বাচনের সিদ্ধান্তে অবাক হয়েছি। এই গোলকিপারও তাদের মতো (ঋতুপর্ণাদের) অসাধারণ খেলেছে।’
প্রতিপক্ষ হিসেবে চীন কতটা শক্তিশালী, তা বাটলারের অজানা নয়। ম্যাচটিকে তিনি ‘ডেভিড বনাম গোলিয়াথ’ এর যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন। বাস্তবতা বোঝাতে গিয়ে কোচ বাটলার মজার স্বরে বলেন, ‘আমরা গুলিস্তানে ক্যাম্প করে এসেছি। এখন করছি অস্ট্রেলিয়ায়।’