মাশরাফিকে গ্রেপ্তারের দাবি রাশেদ খানের

মাশরাফিকে গ্রেপ্তারের দাবি রাশেদ খানের
সিটিজেন জার্নাল ডেস্ক

নড়াইলে বিএনপির দুই নেতাকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দায়ী করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এ ঘটনায় মাশরাফিকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমজনতার দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এ দাবি জানান রাশেদ খাঁন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
রাশেদ খাঁন বলেন, নড়াইলে মাশরাফি বিন মর্তুজার নির্দেশে বিএনপির দুই নেতাকে হত্যা করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে তিনি বলেন, মাশরাফিকে দ্রুত গ্রেফতার করতে হবে।
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, দলটিকে এখন আর রাজনৈতিক দল বলার সুযোগ নেই। দেউলিয়া হয়ে দলটি হিংস্র হয়ে উঠেছে। আওয়ামী লীগকে প্রতিহত করতে জামায়াত, এনসিপিসহ সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
গোপালগঞ্জকে কয়েকটি জেলার মধ্যে ভাগ করে দেওয়ার বিষয়ে ওসমান হাদির দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন বলেন, তার সেই ভবিষ্যদ্বাণী সত্যি হতে যাচ্ছে বলে মনে হচ্ছে। আওয়ামী লীগ গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসন্ত্রাস চালাচ্ছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে কোনো শর্ত থাকতে পারে না।