বিদেশি মিশনে পাসপোর্ট-ভিসার নিয়ন্ত্রণ নিয়ে দুই মন্ত্রণালয়ের দ্বন্দ্ব

আয়নাল হোসেন

বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রশাসনিক এখতিয়ার এবং জনবল নিয়োগের ক্ষমতা নিয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে টানাপোড়েন চলছে। বিষয়টি এখন অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে পররাষ্ট্র সচিবকে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চিঠিতে সৌদি আরবের রিয়াদে প্রস্তাবিত পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত আউটসোর্সিং কার্যক্রমের অনুমোদন ও তৃতীয় পক্ষের প্রবেশাধিকারের বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা ও অনুরোধ জানানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিশন শাখার উপসচিব নাসরীন সুলতানা স্বাক্ষরিত চিঠিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গত ২৮ সেপ্টেম্বর, ১৭ অক্টোবর ও ১৯ অক্টোবরের ৩টি স্মারক উল্লেখ করা হয়ছে।
জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্গমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ সিটিজেন জার্নালকে বলেন, ‘বিদেশে অবস্থিত মিশনে ভিসা ইস্যুর বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো মন্তব্য নেই। তবে আইন অনুযায়ী পাসপোর্ট ইস্যু করা এই মন্ত্রণালয়ের দায়িত্ব। কিন্তু বিদেশি মিশনগুলোয় পাসপোর্ট ইস্যুর দায়িত্বও পররাষ্ট্র মন্ত্রণালয় নিতে চায়। এ বিষয়ে চিঠির মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান স্পষ্ট করা হয়েছে।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ১৯৯৬ সালের রুলস অব বিজনেস-এর (সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত সংশোধিত) সিডিউল-১ অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অংশের ৪৬ নম্বর কার্যক্রম অনুযায়ী, বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রশাসন এবং কর্মকর্তা-কর্মচারী নিয়োগের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর ন্যস্ত করা হয়েছে। একইভাবে বিধিমালার ৫, ১৫, ২৭, ৪১ ও ৪৩ নম্বর কার্য এবং ‘১৯৭৪ সালের বাংলাদেশ পাসপোর্ট রুলস’-এর বিধি ৩, ১০ ও ১১ অনুযায়ী পাসপোর্ট ইস্যু, পাসপোর্ট কর্তৃপক্ষের কার্যক্রম তত্ত্বাবধান ও আপিল নিষ্পত্তির ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ওপর ন্যস্ত রয়েছে।
আন্তর্জাতিক নিয়ম প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের চিঠিতে উল্লেখ করেছে, ১৯৬৩ সালের ভিয়েনা কনভেনশন অন কনস্যুলার রিলেশনস-এর অনুচ্ছেদ ৫(ডি)-তে পাসপোর্ট, ভ্রমণ দলিল ও ভিসা সংক্রান্ত কার্যক্রম কনস্যুলার কার্য হিসেবে স্বীকৃত। ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস-এর অনুচ্ছেদ ৭ ও কনস্যুলার সম্পর্কের কনভেনশনের অনুচ্ছেদ ১৯-এ নিয়োগ সংক্রান্ত বিধান রয়েছে। তবে এসব কনভেনশন প্রেরণকারী রাষ্ট্রের অভ্যন্তরে কোন মন্ত্রণালয় নীতি, প্রশাসন, নিয়োগ বা বিধিবদ্ধ তত্ত্বাবধানের দায়িত্ব পালন করবে, তা নির্ধারণ করে না। ফলে কেবল আন্তর্জাতিক কনভেনশনে কনস্যুলার কার্য হিসেবে স্বীকৃতি থাকার ভিত্তিতে এককভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় না।
এ ক্ষেত্রে সরকারের অভ্যন্তরীণ দায়িত্ববণ্টন নির্ধারণে ১৯৯৬ সালের পাসপোর্ট আদেশ ও বিধিমালা এবং প্রযোজ্য দেশীয় আইন অনুসরণযোগ্য বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে রিয়াদে প্রস্তাবিত আউটসোর্সিং কার্যক্রম সংক্রান্ত গত ৩ মে তারিখের অনুমোদিত সারসংক্ষেপ, অনুমোদনের শর্ত, প্রতিষ্ঠান নির্বাচনের প্রস্তাব, সেবার তালিকা, ফি কাঠামো, ভেটিংকৃত খসড়া চুক্তি এবং সংশ্লিষ্ট অন্যান্য দলিলপত্রের ছায়ালিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর অনুরোধ করা হয়েছে।
পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় অনুমোদন সম্পন্ন না করা পর্যন্ত নতুন চুক্তি না করার অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে সরকারি বায়োমেট্রিক তথ্য, পাসপোর্ট সিস্টেম বা সংবেদনশীল সরঞ্জামে তৃতীয় পক্ষের প্রবেশাধিকার দেওয়ার বিষয়টি স্থগিত রাখারও অনুরোধ জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের গত ১৯ অক্টোবর পাঠানো চিঠিতে ১৩ সেপ্টেম্বরের একটি সভার কার্যবিবরণী নিয়ে আপত্তি তোলা হয়েছিল। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, ওই আপত্তিতে কোন নির্দিষ্ট সিদ্ধান্ত রুলস অব বিজনেস-এর কোন বিধানের সঙ্গে সাংঘর্ষিক, তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, সভাটি ছিল বরাদ্দকৃত প্রশাসনিক দায়িত্বের আওতায় বিদেশস্থ পাসপোর্ট ও ভিসা উইংয়ের কর্মকর্তাদের সঙ্গে কার্যক্রম পর্যালোচনা ও নির্দেশনা দেওয়ার অংশ, যা নিয়মিত দায়িত্ব পালনের মধ্যেই পড়ে। তবে ১৩ সেপ্টেম্বরের সভার কোনো সিদ্ধান্ত নিয়ে নির্দিষ্ট আইনগত আপত্তি থাকলে প্রযোজ্য বিধানসহ তা স্পষ্ট করার অনুরোধ জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যাশা, পাসপোর্ট সেবা সম্প্রসারণ, আউটসোর্সিং এবং মিশনের সামগ্রিক কার্যক্রমের স্বার্থে এ মন্ত্রণালয়ের ওপর অর্পিত এখতিয়ারের বিধি-বিধান অনুসরণের পাশাপাশি উভয় মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় বজায় রেখে কাজ করার ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় সহযোগিতা করবে।
চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অর্থ বিভাগের সচিব, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, মিশন অডিট অধিদপ্তরের মহাপরিচালক এবং সংশ্লিষ্ট পাসপোর্ট ও ভিসা উইংয়ের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম শহীদুল করিম সিটিজেন জার্নালকে বলেন, ‘প্রকৃত ঘটনা না জেনে মন্তব্য করা যাচ্ছে না। এই বিষয়ে সঠিকভাবে জেনে মন্তব্য করতে হবে।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সিটিজেন জার্নালকে বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশিরা কাজ করছেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শ্রমিকরা অনেকটাই অবহেলিত অবস্থায় রয়েছেন। তাদের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক কিছুই করার আছে।’
তিনি আরও বলেন, ‘পাসপোর্ট বিশ্বের যে স্থান থেকেই আবেদন করা হোক না কেন তা আগারগাঁওয়ে অবস্থিত পাসপোর্ট অধিদপ্তর থেকেই সরবরাহ বা নবায়ন হয়ে থাকে। পাসপোর্ট ইস্যুর কাজটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত।’
তিনি অভিযোগ করেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় নিজেদের কাজ না করে অন্যদের কাজ নিয়ে মাথা ঘামাচ্ছে।’

পাসপোর্ট হারালে প্রথমবার ছাড়, দ্বিতীয়বার থেকে ১০ হাজার টাকা জরিমানা