বাবার কবরের পাশে চিরনিদ্রায় অভিনেতা সোহেল

সাভার সংবাদদাতা
সাভার সংবাদদাতা
বাবার কবরের পাশে চিরনিদ্রায় অভিনেতা সোহেল
অভিনেতা সোহেল খান

বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন নাটক ও চলচ্চিত্রের অভিনেতা সোহেল খান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকার ধামরাই উপজেলার রাজাপুরে তার গ্রামের বাড়িতে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজা শুরুর আগে পরিবারের সদস্যরা কথা বলেন। এ সময় সোহেল খানের জন্য সবার কাছে দোয়া চাওয়ার পাশাপাশি তার কাছে দেনা-পাওনা থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার কথা বলেন।

এর আগে, সকালে বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সোহেল খান। পরে তাকে টিএমএসএস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

শুটিং ইউনিটের সদস্যরা জানান, সোহেল রানা সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে প্রস্তুত হয়েছিলেন। তাকে ডাকতে গিয়ে গিয়ে ইউনিটের একজন সদস্য অভিনেতাকে বিছানায় পড়ে থাকতে দেখেন। কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি চিৎকার করলে অন্যরাও ছুটে আসেন। পরে দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

/এসবি/