স্টেডিয়াম থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানের নাম

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

পেশোয়ারের স্টেডিয়াম থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানের নাম। এই স্টেডিয়ামের নাম ছিল ইমরান খান ক্রিকেট স্টেডিয়াম। কিন্তু এই নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে খাইবার পাখতুনখোয়া সরকার। গতকাল সোমবার (২৩ নভেম্বর) বিষয়টি জানিয়েছেন প্রদেশটির গভর্নর ফয়সাল করিম কুন্দি। এ বিষয়ে প্রাদেশিক ক্রীড়া বিভাগকে প্রক্রিয়া শুরু করার নির্দেশও দেওয়া হয়েছে।
ইমরান খানের নাম মুছে স্টেডিয়ামের নতুন নাম কী হবে, তা জানাননি করিম কুন্দি। তিনি বলেছেন, সরকারি ক্রীড়া স্থাপনার নাম রাজনৈতিক ব্যক্তিত্বের নামে রাখতে চায় না পাখতুনখোয়া সরকার। কুন্দির কথা, ‘আমরা নিজেদের রাজনৈতিক দলের কোনো ব্যক্তির নামে স্টেডিয়ামের নাম রাখব না। আরবাব নিয়াজ প্রদেশের একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন।’
একসময় পেশোয়ারের এই স্টেডিয়ামটির নাম ছিল আরবাব নিয়াজ ক্রিকেট স্টেডিয়াম। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই ক্ষমতায় থাকাকালে ২০২৫ সালের ২১ ফেব্রুয়ারি প্রাদেশিক মন্ত্রিসভা এর নাম পরিবর্তন করে ইমরান খান ক্রিকেট স্টেডিয়াম রাখার অনুমোদন দেয়। এরপর সে বছরের এপ্রিলে স্টেডিয়ামের পুনঃনির্মাণের সময় এই মাঠের নাম বদলে ইমরান খান ক্রিকেট স্টেডিয়াম রাখা হয়।
সে সময় নাম পরিবর্তনের সিদ্ধান্তে আপত্তি জানান প্রয়াত আরবাব নিয়াজ মুহাম্মদের পরিবারের সদস্যরা। পরে বিষয়টি গড়ায় পেশোয়ার হাইকোর্টে। ২০২৬ সালের মার্চে নাম পরিবর্তনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত প্রাদেশিক সরকারের কাছে জবাব চান।
১৯৮৪ সালে নির্মিত স্টেডিয়ামটিতে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছে ২০০৬ সালের ফেব্রুয়ারিতে। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলেছিল পাকিস্তান।