শিরোনাম

৫৭ গোল করা ফুটবলারকে দলে না রাখা নিয়ে রহস্য

সিটিজেন স্পোর্টস ডেস্ক
৫৭ গোল করা ফুটবলারকে দলে না রাখা নিয়ে রহস্য

২০২৬ বিশ্বকাপের জন্য ইরানের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। সেই দলে জায়গা পাননি আকমণভাগের মূল ভরসা সারদার আজমুন। কোচ আমির ঘালেনোয়ি কেন তাকে বাদ দিলেন সেই ব্যাখ্যা করেননি।

আন্তর্জাতিক ফুটবলে ৯১ ম্যাচে ৫৭ গোল করা আজমুন এখন সংযুক্ত আরব আমিরাতের ক্লাব শাবাব আল-আহলিতে খেলেন। গেল মার্চেও তাকে ইরান দলে রাখা হয়নি। স্থানীয় গণমাধ্যম তখন জানিয়েছিল, সরকারের প্রতি আনুগত্যহীনতার কারণে তাকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে।

মার্চ মাসে আজমুন তার ইনস্টাগ্রামে দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের সঙ্গে একটি বৈঠকের ছবি পোস্ট করেছিলেন। সেই ছবিই কি শেষ পর্যন্ত কাল হলো সারদার আজমুনের জন্য।

৩০ জনের এই দলে অভিজ্ঞ মেহদি তারেমি ও আলিরেজা।

ইরান বিশ্বকাপে তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার আবেদন করেছিল। কিন্তু ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, সব ম্যাচ নির্ধারিত সময়সূচি অনুযায়ী হবে।

১১ জুন থেকে শুরু হওয়া বিশ্বকাপে গ্রুপের তিন ম্যাচই যুক্তরাষ্ট্রে হবে। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে, ২১ জুন একই মাঠে বেলজিয়ামের বিপক্ষে আর ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে খেলবে ইরান।

/টিই/