মুশফিকের রেকর্ড গড়া সেঞ্চুরি

মুশফিকের রেকর্ড গড়া সেঞ্চুরি
নিজস্ব প্রতিবেদক

সিলেট টেস্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিম জানিয়েছিলেন ওয়ানডে ফরম্যাটে ফিরবেন না তিনি। তবে মুশফিকের যে পারফরম্যান্স তাতে এই অভিজ্ঞ ব্যাটার চাইলে ফিরতেই পারতেন। সিলেট টেস্টের প্রথম ইনিংসে ২৩ রান করেন তিনি। তবে দ্বিতীয় ইনিংসে তুলে নিলেন সেঞ্চুরি।
মুশফিক সেঞ্চুরি পূর্ণ করেন ১৭৮ বল খেলে। সেঞ্চুরির পথে মুশফিক মেরেছেন ৮ চার ও ১ ছক্কা। টেস্টে এটি মুশফিকের ১৪তম সেঞ্চুরি।
বাংলাদেশের হয়ে এখন সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরি মুশফিকুর রহিমের। ১৩ সেঞ্চুরি করা মুমিনুল নেমে গেছেন তালিকার দুই নম্বরে। ১০ সেঞ্চুরি নিয়ে তিন নম্বরে আছেন তামিম ইকবাল। ৯ সেঞ্চুরি নিয়ে এ তালিকায় চারে নাজমুল হোসেন শান্ত।
চলতি মাসের ২৬ তারিখ আন্তর্জাতিক ক্রিকেটে ২১ বছর পূর্ণ হবে মুশফিকুর রহিমের। আন্তর্জাতিক ক্রিকেটে এরই মধ্যে ১৬ হাজার রান পূর্ণ করেছেন মুশফিক। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৩০ রান। লিড ৩৭৬ রান।

আজই কি ধোনির শেষ ম্যাচ
সাকিবসহ ১৫ জনের নথি জব্দ করেছে দুদক