বিশ্বকাপ খেলে কোন দল কত টাকা পাচ্ছে

বিশ্বকাপ খেলে কোন দল কত টাকা পাচ্ছে
সিজেডএন স্পোর্টস ডেস্ক

প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে বিশ্বকাপ ফুটবলের আসরে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতলো দেশটি। এজন্য মোটা অঙ্কের পুরস্কার পাচ্ছে লা রোজারা।
তবে শুধু সেরা কয়েকটি দলই নয়, অংশ নেওয়া সব দলই পাবে নির্দিষ্ট পরিমাণ অর্থ। বিশ্বচ্যাম্পিয়ন হওয়া স্পেন পাচ্ছে ৫ কোটি ১০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৬২০ কোটি টাকা (প্রতি ডলার প্রায় ১২১.৫ টাকা ধরে)।
শুধু দল নয়, স্পেনের খেলোয়াড়রাও মোটা অঙ্কের অর্থ পাচ্ছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, চ্যাম্পিয়ন হওয়ার পুরস্কারের ৪৫ শতাংশ খেলোয়াড়দের মধ্যে ভাগ করে দেওয়া হবে। ফলে ২৬ সদস্যের স্কোয়াডের প্রত্যেকে প্রায় ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার করে পাবেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১১ কোটি ৪২ লাখ টাকা।
এর আগে শুধু ফাইনালে ওঠার সুবাদেই প্রত্যেক খেলোয়াড়ের প্রাপ্য ছিল প্রায় ৫ লাখ ৫০ হাজার ডলার বা প্রায় ৬ কোটি ৬৮ লাখ টাকা (বাংলাদেশি মুদ্রায়)।
অন্যদিকে, রানার্সআপ আর্জেন্টিনা পাচ্ছে ৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪১৩ কোটি টাকা।
চলুন, একনজরে দেখে নেওয়া যাক ২০২৬ বিশ্বকাপে দলগুলোর প্রাইজমানি
চ্যাম্পিয়ন স্পেন: ৫১ মিলিয়ন ডলার বা প্রায় ৬২০ কোটি টাকা।
রানার্সআপ আর্জেন্টিনা: ৩৪ মিলিয়ন ডলার বা প্রায় ৪১৩ কোটি টাকা
তৃতীয় ইংল্যান্ড: ৩০ মিলিয়ন ডলার বা প্রায় ৩৬৫ কোটি টাকা
চতুর্থ ফ্রান্স: ২৮ মিলিয়ন ডলার বা প্রায় ৩৪০ কোটি টাকা
৫ম-৮ম স্থান: ২০ মিলিয়ন ডলার বা প্রায় ২৪৩ কোটি টাকা
৯ম-১৬তম স্থান: ১৬ মিলিয়ন ডলার বা প্রায় ১৯৪ কোটি টাকা
১৭তম-৩২তম স্থান: ১২ মিলিয়ন ডলার বা প্রায় ১৪৬ কোটি টাকা
৩৩তম-৪৮তম স্থান: ১০ মিলিয়ন ডলার বা প্রায় ১২২ কোটি টাকা
সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপে পুরস্কার হিসেবে ফিফা দিচ্ছে ৭০৩ মিলিয়ন ডলার বা ৮ হাজার ৫৪১ কোটি টাকা। এছাড়া সব অংশগ্রহণকারী দেশের মধ্যে অতিরিক্ত ১৬৮ মিলিয়ন ডলার (প্রায় ২ হাজার ৪১ কোটি টাকা) বণ্টন করা হবে।

শিরোপা জিতে মাঠেই মোনাজাতে ইয়ামাল