পরবর্তী ম্যাচগুলোতে ভুল করতে চায় না পর্তুগাল: রাফায়েল লিও

সিজেডএন স্পোর্টস ডেস্ক

দীর্ঘ ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে হতাশাজনকভাবে বিশ্বকাপ মিশন শুরু করেছে পর্তুগাল। তারকা ঠাসা দল নিয়েও কাঙ্ক্ষিত জয় না পাওয়ার এ হতাশাকে পেছনে ফেলে আগামী ম্যাচেই ঘুরে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড রাফায়েল লিও। বুধবার (১৭ জুন) রাতে ডালাসে অনুষ্ঠিত ম্যাচ শেষে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
ম্যাচের নিয়ে কথা বলতে গিয়ে এ উইঙ্গার জানান, প্রথম ২০ মিনিট ম্যাচের নিয়ন্ত্রণ তাদের নিজেদের অনুকূলেই ছিল এবং তারা দ্রুত একটি গোলও পেয়েছিলেন। তবে ব্যবধান বাড়ানোর জন্য দ্বিতীয় গোলের খোঁজে মরিয়া হয়ে ওঠার কারণেই একপর্যায়ে তারা ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। আর এটিই কঙ্গোকে আরও বিপজ্জনক হয়ে ওঠার সুযোগ করে দেয়। ২৭ বছর বয়সী এ তারকা বলেন, তারা সব প্রতিপক্ষকে যথেষ্ট সম্মান করেন এবং ম্যাচের কিছু বিশেষ পরিস্থিতির কারণেই কঙ্গো সমতা ফেরাতে পেরেছে।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে গোল হজম করাকে একটি সমষ্টিগত ভুল হিসেবে স্বীকার করে লিও জানান, পরের ম্যাচেই এ ভুলের পুনরাবৃত্তি এড়াতে তারা দ্রুত কাজ শুরু করবেন। ডালাসের এ ম্যাচে ৭১ মিনিটে মাঠে নেমেও দলের জয় নিশ্চিত করতে না পারার আক্ষেপ প্রকাশ করেন তিনি। এ উইঙ্গার বলেন, ৩ পয়েন্ট না পাওয়াটা দুঃখজনক হলেও এখনই হাল ছেড়ে দেওয়ার কিছু নেই। গ্রুপ পর্বে এখনও দুটি ম্যাচ বাকি থাকায় তাদের সামনে পরের রাউন্ডে যাওয়ার পূর্ণ সুযোগ রয়েছে। ২৩ জুন উজবেকিস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে তারা বদ্ধপরিকর।

টানা ১০ ম্যাচ গোলহীন রোনালদো, পর্তুগালের নতুন দুশ্চিন্তা