সাফের প্রথম ম্যাচে হামজা-ফারহানকে পাচ্ছে না বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম ম্যাচে থাকছেন না হামজা দেওয়ান চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ। ইংল্যান্ডে খেলা এই দুই ফুটবলার ৯ নভেম্বর জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন। ফলে ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তাদের পাচ্ছে না বাংলাদেশ।
রবিবার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় দলের ক্যাম্পে খেলোয়াড়েরা যোগ দেওয়ার পর ডুলি বলেন, ‘হামজা ৯ তারিখে আসবে। ফারহানও সম্ভবত ৯ তারিখে আসবে। ওই হিসেবে দ্বিতীয় ম্যাচে তাদের পাওয়া যাবে।’
ক্লাব ফুটবলে ব্যস্ত থাকা খেলোয়াড়দের দেরিতে যোগ দেওয়া টুর্নামেন্টের আগে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন বাংলাদেশ দলের কোচ। নির্ধারিত আন্তর্জাতিক বিরতি শুরুর আগে ক্লাবগুলো খেলোয়াড় ছাড়তে বাধ্য নয়। এ কারণেই হামজা ও ফারহানের মতো প্রবাসী ফুটবলারদের সময়মতো পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
ডুলি বলেন, ‘লিগের ম্যাচ আছে। যে খেলোয়াড় আপনার দলের জন্য খুব গুরুত্বপূর্ণ, তাকে আপনি ছাড়তে চাইবেন না। এমনকি ক্লাব তাকে ছাড়তে বাধ্যও নয়। তারা বলতে পারে, খেলোয়াড় আমাদের সঙ্গেই থাকবে। যখন ছাড়তে হবে, তখনই ছাড়বে। আর সেটা ৮ তারিখ।’
গ্রুপ পর্বে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে।
ক্যাম্পের জন্য নির্বাচিত ৩০ জন খেলোয়াড়ের মধ্যে রবিবার টিম ম্যানেজমেন্টের কাছে রিপোর্ট করেছেন ২১ জন।

মাহফিজুলের প্রথম ডাবল সেঞ্চুরি, অল্পের জন্য ট্রিপল মিস নাঈমের