এল ক্লাসিকোর আগে দুঃসংবাদ পেলো রিয়াল মাদ্রিদ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
এল ক্লাসিকোর আগে দুঃসংবাদ পেলো রিয়াল মাদ্রিদ
থিবো কোর্তোয়া

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল মাদ্রিদ। ফ্লুতে আক্রান্ত হওয়ায় বার্সেলোনার বিপক্ষে খেলতে পারবেন না গোলরক্ষক থিবো কোর্তোয়া। রবিবার (২৫ অক্টোবর) নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে কোর্তোয়ার অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

বার্সেলোনার বিপক্ষে রিয়ালের গোলপোস্ট সামলাবেন আন্দ্রি লুনিনের এমনই ধারণা।

বার্সেলোনার মাঠে আজ রবিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। লা লিগার পয়েন্ট তালিকায় বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল। শিরোপার লড়াইয়ে ব্যবধান কমাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই লস ব্লাঙ্কোসদের সামনে।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচ খেলেছেন কোর্তোয়া। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে তার অনুপস্থিতি চাপ তৈরি করতে পারে।

/টিই/