আজ ইরানে কোনো হামলা হবে না: ট্রাম্প

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
আজ ইরানে কোনো হামলা হবে না: ট্রাম্প
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানে এখনই কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (২৫ অক্টোবর) হোয়াইট হাউসের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। এক প্রশ্নের জবাবে তিনি জানান, আজ কোনো হামলা হবে না। ট্রাম্পের এ মন্তব্য ঘিরে আন্তর্জাতিক রাজনীতির মাঠে কিছুটা স্বস্তি দেখা গেলেও ওয়াশিংটন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

একই সময়ে ব্রাজিলের চলমান রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও কথা বলেন ট্রাম্প। সাংবাদিকরা জানতে চান যে তিনি নির্বাচনে কাকে সমর্থন দিচ্ছেন বা কার পক্ষে অবস্থান নিচ্ছেন। তবে ট্রাম্প তার সমর্থনের বিষয়ে সরাসরি কিছু জানাতে অস্বীকার করেন। কোন প্রার্থীর নাম না উল্লেখ করে তিনি কেবল জানান যে ওয়াশিংটন পুরো বিষয়টির ওপর কড়া নজর রাখছে।

অন্যদিকে, রাশিয়া ও ইউক্রেনের চলমান রক্তক্ষয়ী যুদ্ধ নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন এ মার্কিন রাষ্ট্রপ্রধান। দুই দেশের মধ্যে মধ্যকার যুদ্ধ প্রসঙ্গে ইঙ্গিত দিয়ে তিনি উল্লেখ করেছেন যে, ‘খুব শীঘ্রই’ ত্রিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেছেন যে উভয় পক্ষই একটি স্থায়ী চুক্তিতে পৌঁছাতে চায়। ট্রাম্পের এ বক্তব্যে কূটনৈতিক পর্যায়ে নতুন আলোচনার পথ খুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: আল জাজিরা

/এমএকে/