‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানের অবিশ্বাস্য জয়

সিটিজেন স্পোর্টস ডেস্ক

‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান ক্রিকেট দল। কথাটি কেনো বলা হয় তার প্রমাণ আবারও দিলো তারা। লাহোরে রবিবার (২৫ অক্টোবর) ত্রিদেশীয় সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান ১ উইকেটের নাটকীয় জয় পেয়েছে। ১ উইকেটে জয় তো আরও বহু আছে তবে এই জয়ের মাহাত্ম্য অন্য জায়গায়।
আগে ব্যাট করে ইংল্যান্ড অলআউট হয় ২৪১ রানে। শেষ উইকেটে শাদাব খান ও হারিস রউফ ৮৯ রানের জুটি গড়ে ম্যাচ জেতান দলকে। ওয়ানডে ইতিহাসে সফল রান তাড়ায় দশম উইকেটে যা সর্বোচ্চ।
রান তাড়া করতে নেমে ১৫৪ রানে নবম উইকেট হারানো পাকিস্তানের জয়ের নায়ক শাদাব খান করেন ১১৩ রান। ৫টি ছক্কা ও ১৩টি চারে সাজানো তার ৯৬ বলের ইনিংসে ১৭ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছায় স্বাগতিকরা। আন্তর্জাতিক ক্রিকেটে এটি শাদাবের প্রথম সেঞ্চুরি। শাদাবকে সঙ্গ দেওয়া হারিস রউফ অপরাজিত থাকেন ১৯ বলে ৭ রান করে।
তবে এই রেকর্ড জুটি গড়ার পথেও ঘটে নাটকীয় ঘটনা। পাকিস্তান জয় থেকে তখন ২১ রান দূরে, এলবিডব্লিউর আবেদনে শাদাব খানকে আউট দেন আম্পায়ার। জয়ের উল্লাস শুরু করে ইংলিশরা। হতাশ শাদাব ড্রেসিং রুমের পথে হাঁটতে হাঁটতেই নেন রিভিউ। রিপ্লেতে দেখা গেল বল সামান্য স্পর্শ করেছে তার ব্যাটে। জীবন পেয়ে রেকর্ড গড়া সেঞ্চুরিতে দলকে জেতালেন শাদাব খান।
শাদাবের ১১৩ রান এই সংস্করণে আট নম্বরে নেমে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড। আট বা তার নিচে নেমে ওয়ানডেতে সেঞ্চুরি আছে কেবল দুইজনের; বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ (১০০*) ও আয়ারল্যান্ডের সিমি সিংয়ের (১০০*)।
পাকিস্তানের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন সাদ বেগ। এছাড়া ২৬ রান করেন সালমান আগা।
এর আগে ইংল্যান্ড লড়াইয়ের পুঁজি পায় বেন ডাকেটের সেঞ্চুরিতে। তিনি ১১১ বলে ১০ চার ও ২ ছক্কায় করেন ১০৫ রান। ৪২ রান আসে স্যাম কারানের ব্যাট থেকে। ৩৬ রানে অপরাজিত থাকেন গাস আটকিনসন।

দেশের হয়ে এক দিন কাজ করতে পারাটাও গর্বের: আশরাফুল
প্রত্যেক খেলোয়াড় সেরাটা দিতে পারলে চ্যাম্পিয়ন হবো: ডুলি