‘হাস্যকর’ লাল কার্ড দেখলেন নেইমার

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
‘হাস্যকর’ লাল কার্ড দেখলেন নেইমার
নেইমার জুনিয়র

হাত নিয়ে মুখ আড়াল করে প্রতিপক্ষ দলের একজন খেলোয়াড়কে কিছুটা একটা বলে লাল কার্ড দেখলেন নেইমার জুনিয়র। ব্রাজিলের লিগ সেরি আয় সান্তোস-বাহিয়া ম্যাচে এই ঘটনা ঘটে। ম্যাচটি ১-১ ড্র হয়।

গত এপ্রিলে ফিফা নিয়ম করে, মাঠে মুখ ঢেকে প্রতিপক্ষের কাউকে কিছু বললে শাস্তি হবে লাল কার্ড। ফেব্রুয়ারিতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকা ও রিয়াল মাদ্রিদের ম্যাচে একটি ঘটনার প্রেক্ষিতে মূলত এই আইনটি করা হয়।

ওই ম্যাচের দ্বিতীয়ার্ধে রিয়ালের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রকে মুখ ঢেকে কিছু একটা বলেন বেনফিকার জানলুকা প্রেস্তিয়ান্নি। যা নিয়ে অভিযোগের পর তদন্ত শেষে আর্জেন্টিনার প্রেস্তিয়ান্নিকে ৬ ম্যাচ নিষিদ্ধ করে হয়। এরপরই এই নিয়ম আসায় এটি এখন ‘প্রেস্তিয়ান্নি আইন’ নামে পরিচিত।

এবার ম্যাচের প্রথমার্ধে নেইমারকে বাহিয়ার মিডফিল্ডার রদ্রিগো নেস্তরের ট্যাকেল থেকে ঘটনার সূত্রপাত। নেস্তরের অপ্রয়োজনীয় ট্যাকলে ক্ষুব্ধ হয়ে তার দিকে বল ছুড়ে মারেন নেইমার। এতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে হলুদ কার্ড দেখান রেফারি।

বাহিয়ার খেলোয়াড় রদ্রিগো নেস্তরের সঙ্গে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার আগমুহূর্তে মুখ হাত দিয়ে ঢেকে কথা বলার কারণে তাকে লাল কার্ড পেতে হয়। ঘটনার সময় রেফারি স্যাভিও পেরেইরা সাম্পাইও অন্য দিকে ফিরে থাকলেও, প্রতিপক্ষ খেলোয়াড় নেস্তরের জোরালো অভিযোগের ভিত্তিতে ভিএআর পরীক্ষা করে নেইমারকে লাল কার্ড দেখান ম্যাচ রেফারি।

/টিই/