ঝোড়ো সেঞ্চুরিতে রেকর্ড গড়লেন ব্রুক

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ঝোড়ো সেঞ্চুরিতে রেকর্ড গড়লেন ব্রুক
সেঞ্চুরি করার পর হ্যারি ব্রুক

শ্রীলঙ্কার পিচ বা কন্ডিশন যেন হ্যারি ব্রুকের জন্য বরাবরই পয়া। ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার পাল্লেকেলেতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে সুপার এইটের ম্যাচে নিজের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি তুলে নিয়েছিলেন এ ইংলিশ ব্যাটার। আর গতকাল তিনি শতক হাঁকালেন খোদ শ্রীলঙ্কার বিপক্ষেই।

মাত্র ৪২ বলে ৮টি চার আর ৬টি ছক্কার ঝড়ো ইনিংসে সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন ব্রুক। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর ক্রিকেট ইতিহাসে প্রথম কোনো অধিনায়ক হিসেবে মাত্র এক বছরের মধ্যে দুটি সেঞ্চুরি করার বিরল কীর্তি গড়েছেন তিনি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নিজের ক্যারিয়ারসেরা ইনিংসে ৪৯ বলে ১১৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে থামেন এ ইংলিশ তারকা।

পূর্ণ সদস্য দেশগুলোর ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে অধিনায়ক হিসেবে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ সেঞ্চুরির অভিজাত তালিকায় এখন ওপরের সারিতে জায়গা করে নিয়েছেন ব্রুক। ২০০৬ সালে অধিনায়ক হিসেবে টেস্টে সাতটি সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন রিকি পন্টিং। পরবর্তী সময়ে ২০১৭ ও ২০১৮ সালে অধিনায়ক হিসেবে ছয়টি করে ওয়ানডে সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। আর এবার ২০২৬ সালে এসে টি-টোয়েন্টির সিংহাসনে নিজের নাম লেখালেন ব্রুক।

অধিনায়ক হিসেবে সেঞ্চুরির রেকর্ডের আরেকটি তালিকায় বেশ এগিয়ে আছেন ব্রুক। অধিনায়ক হিসেবে তার দুটি সেঞ্চুরি এসেছে মাত্র ২৩ ইনিংসে। ব্রুকের এ অনবদ্য ও বিধ্বংসী ইনিংসে ভর করে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ২৫৪ রানের পাহাড়সম সংগ্রহ গড়ে ইংল্যান্ড। এ লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা দলের ইনিংস থেমে যায় মাত্র ১৩৫ রানে। ফলে ১১৯ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশরা।

/এমএকে/