জিম্বাবুয়েতে অস্ট্রেলিয়ার সিরিজ জয়

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
জিম্বাবুয়েতে অস্ট্রেলিয়ার সিরিজ জয়
প্রথম ওয়ানডে উইকেট নিয়ে সতীর্থদের সঙ্গে উদযাপনে মাতেন অলিভার পিক

হারারেতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে ৮৪ রানে জিতেছে অস্ট্রেলিয়া। আগে ব্যাটিং করে ৩৫৬ রান করে সফরকারীরা অস্ট্রেলিয়া। পরে জিম্বাবুয়েকে ২৭২ রানে অলাউট করে তারা।

দুই বছর পর ঘরের বাইরে কোনো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতলোক অস্ট্রেলিয়া। এই সময়ে পাকিস্তান ও বাংলাদেশের মাটিতে হেরেছিল তারা।

অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড তিনটি ছক্কা ও ১৫টি চারে ৮৪ বলে ১১২ রানের ইনিংস খেলেন।

রান তাড়া করতে নেমে জিম্বাবুয়ের প্রথম ছয় ব্যাটসম্যান পান ভালো শুরু। কিন্তু একজনও পঞ্চাশ ছুঁতে পারেননি। ইনিংসে সর্বোচ্চ ৪৫ রান আসে সিকান্দার রাজার ব্যাট থেকে।

রান তাড়ায় পাওয়ার প্লেতে কোনো উইকেট হারায়নি জিম্বাবুয়ে। আক্রমণে এসেই প্রথম শিকার ধরেন রেনশ। তাকে রিভার্স সুইপ করে বোল্ড হন ব্রায়ান বেনেট। ভাঙে ৪৬ রানের উদ্বোধনী জুটি। বেন কারানেরও স্টাম্প ভেঙে দেন রেনশ।

এরপর অভিজ্ঞ ব্রেন্ডান টেলর ও ইনোসেন্ট কাইয়ার সৌজন্যে ইনিংসের একমাত্র পঞ্চাশ ছোঁয়া (৫৫ রানের) জুটি পায় জিম্বাবুয়ে। চমৎকার এক গুগলিতে কাইয়ার স্টাম্প ভেঙে তাদের যুগলবন্দিতে ফাটল ধরান জাম্পা।

টেলরকে বিদায় করে নিজের প্রথম ওয়ানডে উইকেটের স্বাদ নেন পিক। আরেক অভিজ্ঞ ক্রেইগ আরভাইনকে ফিরিয়ে দেন জাম্পা। ৪৫তম ওভারে জোড়া শিকার ধরেন হেইজেলউড। মাধেভেরেকে এলবিডব্লিউ করার পর নিউম্যান ন্যায়মুরিকে বোল্ড করেন তিনি।

তিন ওভার পর টানা দুই বলে রানা ও মুজারাবানিকে ফিরিয়ে জিম্বাবুয়ের ইনিংস গুটিয়ে দেন কনোলি।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে আগামী রবিবার।

/টিই/