নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬২

সিটিজেন জার্নাল ডেস্ক

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে তারাবা রাজ্যে বন্দুকধারীদের ভয়াবহ হামলায় অন্তত ৬২ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২৩ অক্টোবর) রাজ্যের করিম-লামিডো এলাকার বিনারি কমিউনিটিতে এ হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ৫২ জন এবং বাস্তুচ্যুত হয়েছেন হাজার হাজার মানুষ। দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (নেমা) মঙ্গলবার (২৭ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সশস্ত্র অপরাধী গোষ্ঠীগুলো এ হামলা চালায়। উত্তর নাইজেরিয়ার বিভিন্ন অঞ্চলে এ ধরনের হামলা এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে, যেখানে নির্বিচারে বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ চালায় এসব গোষ্ঠী। নেমার রাজ্য প্রধান লাদান আয়ুবা জানিয়েছেন, উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত মোট ৫২টি মৃতদেহ উদ্ধার করেছেন। তবে তারাবা পুলিশের মুখপাত্র ভিক্টর মশেলিজাহ জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নাইজেরিয়ার পরিচালক ইসা সানুসি জানান, হামলাকারীরা নদীটিকে নিজেদের সুবিধার্থে ব্যবহার করেছিল। সানুসি বলেন, লোকজনকে নদীর দিকে তাড়া করা হলে, তারা জীবন বাঁচাতে নদীতে ঝাঁপ দেয়।
বর্তমানে নাইজেরিয়া এক চরম ও জটিল নিরাপত্তা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মুক্তিপণের উদ্দেশ্যে ব্যাপক অপহরণ, অবৈধ খনির নিয়ন্ত্রণ নিয়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর দৌরাত্ম্য এবং বোকো হারাম ও ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের মতো উগ্রপন্থী গোষ্ঠীগুলোর নিয়মিত হামলায় বিপর্যস্ত দেশটির সাধারণ মানুষ।
সূত্র: এপি