এশিয়া কাপ আর্চারিতে কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণ জয়

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
এশিয়া কাপ আর্চারিতে কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণ জয়
কম্পাউন্ড নারী দলগত বিভাগে বাংলাদেশের স্বর্ণ জয়

কাজাখস্তানকে হারিয়ে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টের (স্টেজ-২) কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। ইরাকের সোলাইমানিয়াহতে বুধবার (২৮ অক্টোবর) ফাইনালে কাজাখস্তানকে ২৩০-২২০ স্কোরে হারিয়েছে বাংলাদেশ।

দলের হয়ে খেলেন বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনি।

বাংলাদেশের শুরুটা হয় আশা জাগানিয়া। ৫৭-৫৫ পয়েন্টে জিতে এগিয়ে যায় দল। দ্বিতীয় সেটে পাঁচ পয়েন্টের ব্যবধানে (৫৭-৫২) জিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেন বন্যারা। পরের দুই সেটে ৫৮-৫৬, ৫৮-৫৭ ব্যবধানে জেতেন বন্যা-মনিরা।

কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে দলই ছিল চারটি। ফলে সেমিফাইনাল দিয়ে শুরু হয় ইভেন্টটি। বাংলাদেশ সেমিতে শ্রীলঙ্কাকে ২৩৩-২১৯ স্কোরে হারায়। ইরাককে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে ওঠে কাজাখস্তান।

এই ইভেন্টে স্বাগতিক ইরাককে ২১৯-২১৮ স্কোরে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছে শ্রীলঙ্কা।

/টিই/