শুরু হয়েছে খেলা

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
শুরু হয়েছে খেলা
লিটন দাস ও সাদমান ইসলাম

মিরপুর টেস্টে আলোকস্বল্পতায় প্রায় ৫০ মিনিট খেলা বন্ধ ছিল। রোদের দেখা মেলায় আবার শুরু হয়েছে খেলা। এরই মধ্যে আরও দুই ওভার শেষ হয়েছে। তবে দেখে-শুনে খেলছেন দুই ব্যাটার লিটন দাস ও সাদমান ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ দল দুই প্রান্ত দিয়েই স্পিন বোলিং করছে। এখন পর্যন্ত বাংলাদেশের রান ৩ উইকেটে ২০৭।

সাদমান ইসলাম ৯৬ রানে অপরাজিত আছেন। লিটন দাস অপরাজিত আছেন ৭ রানে।

/টিই/