১১ হাজার রানের মাইলফলকে মুমিনুল

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
১১ হাজার রানের মাইলফলকে মুমিনুল
মুমিনুল হক। ফাইল ছবি

মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ২৮ রান করে আউট হয়েছেন মুমিনুল হক। তবে আউটের আগে প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফলকে পৌঁছান অভিজ্ঞ এই ব্যাটার।

প্রথম শ্রেণির ক্রিকেটে ১০৯৮৯ রান নিয়ে খেলতে নেমেছিলেন মুমিনুল। মিরপুর টেস্টে প্রথম ইনিংস শেষে প্রথম শ্রেণিতে মুমিনুলের রান এখন ১১০১৭।

জোমেল ওয়ারিকানের মিডল ও অফ স্টাম্প বরাবর হাওয়ায় ভাসানো বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে মিড অফের ওপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে ব্যাটে-বলে ঠিকমতো সংযোগ ঘটাতে না পেরে ক্যাচ আউট হন মুমিনুল।

/টিই/