ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, কেন্দ্র পৌঁছালো সরঞ্জাম

ঠাকুরগাঁও সংবাদদাতা
ঠাকুরগাঁও সংবাদদাতা
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, কেন্দ্র পৌঁছালো সরঞ্জাম
নির্বাচনী সরঞ্জাম তুলে দিচ্ছে জেলা নির্বাচন কার্যালয়

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ করা হবে আগামীকাল বৃহস্পতিবার। নির্বাচনের আগাম প্রস্তুতি হিসাবে বুধবার (২৮ অক্টোবর) আসনটির সব কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আসনটির রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান।

জানা গেছে, কাল (বৃহস্পতিবার) সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনের ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার সকাল আটটায় প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ হয়েছে।

জেলা নির্বাচন কার্যালয় জানিয়েছে, উপনির্বাচন ঘিরে জেলা নির্বাচন কার্যালয় ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে ১৩ জন আনসার সদস্য ও সাতজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এ ছাড়া আনসার ব্যাটালিয়ন, বিজিবি ও এসআরবির সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বিএনপির প্রার্থী নাম মির্জা ফয়সল আমিন। তিনি রাষ্ট্রপতি ও আসনটির সদস্য সাবেক এমপি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।

অন্যদিকে ১১-দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসেন। তিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি।

এ ছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আব্দুল আলিম নিজামী বটগাছ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম হাতপাখা এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসাইন মোহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী এলাকা নিয়ে গঠিত এ আসনের ১৮৫টি ভোটকেন্দ্রে মোট ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। নির্বাচনের দিন জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য দুটি হেলিকপ্টার প্রস্তুত রাখা হবে বলে জানানো হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, নির্বাচনের পরিবেশ সুন্দর রয়েছে। আশা করি, একটি সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবো।

/এফআর/