মিরপুর টেস্টে আলোকস্বল্পতায় খেলা বন্ধ

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
মিরপুর টেস্টে আলোকস্বল্পতায় খেলা বন্ধ
৯৬ রানে অপরাজিত সাদমান ইসলাম

মিরপুরে আলোকস্বল্পতায় খেলা বন্ধ রয়েছে। এর আগে টেস্টের প্রথম দিনে এখন পর্যন্ত খেলা হয়েছে ৭০ ওভার। বাংলাদেশের রান ৩ উইকেটে ২০৭।

সাদমান অপরাজিত ৯৬ রানে। নতুন ব্যাটসম্যান লিটন দাস ৭ রানে অপরাজিত। তাওহদীয় হৃদয় রিটায়ার্ড হার্ট হলে ব্যাট করতে নামেন লিটন।

ইনিংসের ৬৬তম ওভারে একবার প্রাথমিক চিকিৎসা নিয়ে একটু সুস্থ হয়ে ওঠার দুই বল পরই (৬৫.৫ ওভার) আবারও বসে পড়েন হৃদয়। জশুয়া বিশপের ওই ওভারে পঞ্চম বলে একটি রান নেওয়ার পর আর দাঁড়িয়ে থাকতে পারেননি।

বাঁ পায়ের হাঁটুর নিচের অংশ ধরে বসে পড়েন তিনি। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় তাওহীদ হৃদয়কে। মাঠের বাইরে যাওয়ার আগে হৃদয়ের ব্যাট থেকে আসে ৪২ রান।

/টিই/