চতুর্থ দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে ৩১৫ রানে

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

মিরপুরের পর সিলেট টেস্টেও প্রতিনিয়ত একই চিত্র দেখা যাচ্ছে। দিনের শেষ সেশনে আলোকস্বল্পতার কারণে আগেই শেষ হচ্ছে খেলা। টেস্টের চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ৩৪৫ রান। ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে আছে ৩১৫ রানে।
কাভেম হজ ১৮৯ বলে ১৪০ রানে অপরাজিত আছেন। তার ইনিংসে ১৭ চার ও ১ ছক্কা। আমির জাঙ্গু অপরাজিত আছেন ২০ রানে।
চতুর্থ দিনটি ওয়েস্ট ইন্ডিজের। এদিন বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের মাত্র ৩ উইকেট নিতে পেরেছে। ক্যারিবিয়ানরা তুলেছে ৩৩৮ রান।
তৃতীয় উইকেটে ১৬৫ রানের জুটি গড়েন কাভেম হজ ও কেভিন উইকহ্যাম। তাইজুল ইসলাম উইকহ্যামকে ফিরিয়ে জুটি ভাঙেন। চতুর্থ উইকেটে অবিচ্ছেদ্য ৬১ রানের জুটি হজ ও জাঙ্গুর।
বাংলাদেশের স্পিনাররা নিয়েছেন উইকেট ৩টি। তাইজুল ইসলাম ২টি ও মেহেদী হাসান মিরাজ নেন ১ উইকেট। দ্বিতীয় ইনিংসে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাঈম ইসলাম এখনো কোনো উইকেট পাননি।
টেস্টে বাংলাদেশ সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে ২০০৯ সালে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচে ২১৫ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। বাংলাদেশ আর কোনো ম্যাচ ২০০ রানের বেশি তাড়া করে জিততে পারেনি।
ফলে সিলেট টেস্টে কাল পঞ্চম দিনে ওয়েস্ট ইন্ডিজ ইনিংস ঘোষণা করার পর বাংলাদেশ দল কতদূর এগোতে পারে সেটি দেখার।

দূরপাল্লার গোলে সেরার তালিকায় ভালভার্দে, শীর্ষে মেসি