জুটি ভাঙলেন তাইজুল, হজের সেঞ্চুরি

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
জুটি ভাঙলেন তাইজুল, হজের সেঞ্চুরি
কাভেম হজের তৃতীয় টেস্ট সেঞ্চুরি

বাংলাদেশকে ভোগানো জুটি ভেঙেছেন তাইজুল ইসলাম। কেভিন উইকহ্যামকে (৭৮) আউট করেন তাইজুল। বল করে নিজেই ক্যাচ নিয়েছেন। তাতে ভাঙে তৃতীয় উইকেটে ১৬৫ রানের জুটি।

এদিকে সেঞ্চুরি পূর্ণ করেছেন কাভিম হজ। ১৪২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। টেস্টে এটি তার তৃতীয় সেঞ্চুরি।

সেঞ্চুরির পর রিভিউ নিয়ে বেঁচে যান হজ। আম্পায়ার এলবিডব্লিউ দেওয়া মাত্রই রিভিউ নেন। বোঝা যাচ্ছিলো ব‍্যাটেই খেলেছেন তিনি। রিপ্লেতেও স্পষ্ট বোঝা গেল সেটা। ব‍্যাটের কানায় লেগে প‍্যাডে লেগেছিল বল।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ৩০১ রান। লিড বেড়ে দাঁড়িয়েছে ২৭১ রান। হজ ১১৩ এবং আমির জাঙ্গু ৬ রানে অপরাজিত আছে।

/টিই/