দূরপাল্লার গোলে সেরার তালিকায় ভালভার্দে, শীর্ষে মেসি

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

লা লিগায় শনিবার (৭ নভেম্বর) রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে দুর্দান্ত এক গোল করেন ফেদে ভালভার্দে। সেই গোলের পর গোলডটকম তাদের এক রিপোর্টে জানিয়েছে একুশ শতকে দূরপাল্লার শটে গোলের দক্ষতায় সেরাদের তালিকায় উঠে এসেছে ভালভার্দের নাম।
স্প্যানিশ পরিসংখ্যানভিত্তিক অ্যাকাউন্ট ‘মিস্টারচিপ’ এর তথ্য অনুযায়ী, লা লিগায় এ পর্যন্ত করা ২৬ গোলের ১৬টিই বক্সের বাইরে থেকে করেছেন ভালভার্দে। অর্থাৎ উরুগুয়ের এই মিডফিল্ডারের গোলের ৬২ শতাংশই এসেছে দূরপাল্লার শটে। একুশ শতকের সেরা দূরপাল্লার গোলদাতাদের তালিকায় এটি পঞ্চম অবস্থান।
২০১৭ সালের সেপ্টেম্বরে লা লিগায় অভিষেকের পর থেকে ভালভার্দের চেয়ে বেশি দূরপাল্লার গোল করেছেন মাত্র দুজন। তারা হলেন বার্সেলোনার কিংবদন্তি লিওনেল মেসি (৩৪ গোল) এবং স্প্যানিশ ফরোয়ার্ড ইগো আসপাস (২০ গোল)।
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে ভালভার্দের গোলের আট মিনিট পর, ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আর্দা গুলার। এরপর ৭৫ মিনিটে কিলিয়ান এমবাপ্পে গোল করে দলের ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন সাদমান