দ্বিতীয় সেশনও ওয়েস্ট ইন্ডিজের

দ্বিতীয় সেশনও ওয়েস্ট ইন্ডিজের
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের জন্য হতাশার এক সেশন। সিলেট টেস্টের চতুর্থ দিন দ্বিতীয় সেশনে ২৮ ওভারে ১৩১ রান তুলেছেন হজ ও উইকহ্যাম। সব মিলিয়ে এই জুটি থেকে এসেছে ১৪০ রান। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ২৫৯ রান।
ক্যারিবিয়ানদের লিড এখন ২২৯ রান। হাতে আছে ৮ উইকেট।
ওয়েস্ট ইন্ডিজের অষ্টম ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টের দুই ইনিংসে ফিফটি পেয়েছেন কেভিন উইকহ্যাম। তিনি অপরাজিত ৬৩ রানে। কাভেম হজ অপরাজিত আছেন ৯৩ রানে।
টেস্টে বাংলাদেশ সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে ২০০৯ সালে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচে চতুর্থ ইনিংসে ২১৫ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ।
চলমান সিলেট টেস্টে এরইমধ্যে ২২৯ রানের লিড নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে এই টেস্টে জিততে হলে রান তাড়ায় রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে।

দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন সাদমান