ইংল্যান্ডকে হারিয়ে যুব বিশ্বকাপ জিতলো ভারত

সিটিজেন স্পোর্টস ডেস্ক

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে হারারেতে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে চ্যাম্পিয় হয়েছে ভারত। বৈভব সূর্যবংশী ১৭৫ রানে ভর করে ভারত নির্ধারিত ৫০ ওভারে তোলে ৯ উইকেটে ৪১১ রান। জবাবে ৪০.২ ওভারে ৩১১ রানে অলআউট হয় ইংলিশরা।
সূর্যবংশী ৮০ বলে ১৭৫ রান করেন। তার ইনিংসে ছিল ১৫টি করে চার ও ছক্কা। এক ইনিংসে যুব বিশ্বকাপে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন ভারতীয় এই ব্যাটসম্যান। এছাড়া অধিনায়ক আয়ুষ ৫৩, অভিজ্ঞান কুন্ডু ৪০ করেন। চৌহান ২০ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন।
৪১২ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে দ্রুত রান তাড়ায় ব্যস্ত ছিলেন ইংল্যান্ডের ব্যাটাররা। রানরেটের সঙ্গে পাল্লা দিয়ে দল এগিয়ে গেলেও উইকেট পতনের ধারা থামাতে পারেনি ইংল্যান্ড যুব দল।
তবে ইংল্যান্ডের সেঞ্চুরির দেখা পেয়েছেন ক্যালেব ফেলকোনের। ৭০ বলে তিনি করেন ১২০ রান। ফিফটির দেখা পেয়েছেন ওপেনার বেন ডাওকিনস। আউট হওয়ার আগে করেন ৫৬ বলে ৬৬ রান। এছাড়া বেন মেয়ার্স ৪৫, থমাস রে ৩১ ও জেমস মিন্টো ২৮ রান করেন। বাকি ব্যাটাররা বিশের কোটা স্পর্শ করতে পারেননি।
ভারতের সবচেয়ে সফল বোলার আরএস এব্রিস। তিনি নেন তিনটি উইকেট।
ফাইনালে সেরা খেলোয়াড় হন বৈভব সূর্যবংশী।