শিরোনাম

মাঠেই ভারতীয় আম্পায়ারের মৃত্যু

সিটিজেন স্পোর্টস ডেস্ক
মাঠেই ভারতীয় আম্পায়ারের মৃত্যু
ভারতীয় আম্পায়ার মানিক গুপ্ত। ছবি: সংগৃহীত

ক্রিকেট ম্যাচ চলাকালে মাঝে মধ্যে পোকার আক্রমণ দেখা যায়। তবে এবার সেটা মৃত্যু পর্যন্ত গড়ালো। ভারতের একটি বয়সভিত্তিক ক্রিকেট ম্যাচে হঠাৎ মৌমাছির আক্রমণে প্রাণ হারিয়েছেন এক আম্পায়ার।

উত্তর প্রদেশের কানপুরের এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কজন। তাদের অনেকেই হাসপাতালে ভর্তি। মৌমাছির কামড়ে মৃত্যু হওয়া আম্পায়ারের নাম মানিক গুপ্ত। তার বয়স হয়েছিল ৬৫ বছর। লম্বা সময় ধরে কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিলেন মানিক।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) কানপুরের একটি স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৩ দলের ম্যাচে আম্পায়ারিং করার সময় হঠাৎ মৌমাছির ঝাঁক মাঠে ঢুকে পড়ে। তখন খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপদে আশ্রয় নিলেও গুরুতরভাবে আহত হন মানিক। মৌমাছির কামড়ে আহত হওয়ার পর স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় মানিককে। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই আম্পায়ার মানিক গুপ্তকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

একই ঘটনায় আরেক আম্পায়ার জগদিশ শর্মাও গুরুতর আহত হয়েছেন।

/টিই/