ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নাহিদ রানা

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নাহিদ রানা
নাহিদ রানা

চার দিন ধরে প্রচণ্ড জ্বরে ভোগার পর হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার নাহিদ রানা। পরীক্ষা-নিরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অ্যাডমিন বিষয়টি নিশ্চিত করেছেন। জানানো হয়, গতকাল (বৃহস্পতিবার) শারীরিক অবস্থার অবনতি হলে তাকে (নাহিদ রানা) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

নাহিদ রানার দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। একইসঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

দীর্ঘ পাঁচ মাস ধরে মাঠের বাইরে আছেন নাহিদ রানা। চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় দিন গুনছিলেন। পুনর্বাসন প্রক্রিয়ার শেষ ধাপে এসে বল হাতেও ফিরেছিলেন। সবকিছু ঠিক থাকলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের কথা ছিল এই পেসারের।

/টিই/