ম্যাককালামকে পেছনে ফেললেন ল্যাথাম

ম্যাককালামকে পেছনে ফেললেন ল্যাথাম
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনে ভারতের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড করেছে ৫ উইকেটে ২৪৬ রান। ফিফটি করেছেন টম ল্যাথাম ও টম ব্লান্ডেল। ৫৯ রানের ইনিংস খেলার পথে ল্যাথাম ছাড়িয়ে গেছেন ব্রেন্ডন ম্যাককালামকে।
নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটিতে ৭৭ রান ওঠে। এরপর দলীয় ১১০ রানে আরও তিনটি উইকেট হারায় স্বাগতিকরা। একে একে ফিরে যান টম ল্যাথাম (৫৯), হেনরি নিকোলস (১৬) ও রাচিন রবীন্দ্র (০)।
হাফ সেঞ্চুরির ইনিংস খেলে আকাশ দীপের বলে ঋষভ পান্তের গ্লাভসে ধরা পড়েন ল্যাথাম। তার আগে ব্রেন্ডন ম্যাককালামকে পেছনে ফেলে অভিজাত তালিকায় নাম লেখেন তিনি। ৬ চারে সাজানো ইনিংস শেষে তার রান ৬৫০৯। ৯৭ টেস্ট খেলে ৩৮.৭৪ গড় এবং ১৭ সেঞ্চুরি ও ৩২ ফিফটির ক্যারিয়ার ল্যাথামের। ১০১ টেস্টে ৩৮.৬৪ গড় এবং ১২ সেঞ্চুরি ও ৩১ ফিফটিতে ৬৪৫৩ রান করা ম্যাককালামকে পেছনে ফেলে নিউজিল্যান্ডের চতুর্থ শীর্ষ ব্যাটার এখন ল্যাথাম।
টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের শীর্ষ তিন ব্যাটার হলেন কেন উইলিয়ামসন (৯৫১৫), রস টেলর (৭৬৮৩) ও স্টিফেন ফ্লেমিং (৭১৭২)।
পঞ্চম উইকেটে ৭৪ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় কিউইরা। ড্যারেল মিচেল ৩১ রান করে ওয়াশিংটন সুন্দরের বলে আউট হলে জুটি ভাঙে।
টম ব্লান্ডেলের অপরাজিত ৫৩ রানে, তার সঙ্গে আছেন গ্লেন ফিলিপস (৩৬*)।
২টি উইকেট নিয়েছেন আকাশ দীপ। ১টি করে উইকেট কামবোজ, গুরনুর ও সুন্দরের। জাসপ্রিত বুমরা ১৯ ওভার বল করে কোনো উইকেট পাননি।

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নাহিদ রানা