বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
 বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট ম্যাচ। পুরোনো ছবি

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য চূড়ান্ত হয়ে গেল ভেন্যু। আগে থেকেই সূচি জানা থাকলেও ম্যাচটি কোথায় গড়াবে তা ঠিক হয়নি। ৯ অক্টোবর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মাঠে গড়াবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার টেস্ট ম্যাচটি।

লাল বলের লড়াই শেষেই শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে মিশন। ১৭ অক্টোবর বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এ সিরিজের। এরপর ১৯ অক্টোবর মুখোমুখি হবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। আর ২১ অক্টোবর নিজেদের লিগ পর্বের শেষ ম্যাচে আফগানদের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ত্রিদেশীয় এ সিরিজের প্রথম দুটি ম্যাচ আবুধাবিতে অনুষ্ঠিত হলেও শেষ ম্যাচটি গড়াবে শারজাতে।

শারজাতেই সিরিজের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর। ২৪ অক্টোবর দেশের বিমান ধরবে টাইগাররা। তবে দেশে ফিরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামতে হবে বাংলাদেশ দলকে।

সফরের সূচি:

৪-৫ অক্টোবর: সংযুক্ত আরব আমিরাত-বাংলাদেশ, ২ দিনের প্রস্তুতি ম্যাচ, দুবাই

৯-১৩ অক্টোবর: আফগানিস্তান-বাংলাদেশ একমাত্র টেস্ট, আবুধাবি

ত্রিদেশীয় সিরিজ

১৭ অক্টোবর : বাংলাদেশ-জিম্বাবুয়ে, আবুধাবি

১৯ অক্টোবর : আফগানিস্তান-জিম্বাবুয়ে, আবুধাবি

২১ অক্টোবর : আফগানিস্তান-বাংলাদেশ, শারজা

২৩ অক্টোবর : ফাইনাল, শারজা

/এমএকে/