দুই রিভিউতে বাঁচার পর আউট তানজিদ

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
দুই রিভিউতে বাঁচার পর আউট তানজিদ
তানজিদ তামিম

দুইবার রিভিউ নিয়ে বেঁচে যান তানজিদ তামিম। প্রথমটি দক্ষিণ আফ্রিকার জোরালো এলবিডব্লিউ আপিল আম্পায়ার নাকচ করার পর প্রোটিয়ারা রিভিউ নিলেও লাভ হয়নি। বল ট্র্যাকিংয়ে ইমপ্যাক্ট ‘আম্পায়ার্স কল’ হওয়ায় কোনোমতে রক্ষা পান এ ব্যাটার। দ্বিতীয়টি ইয়ানসেনের বলে ক্যাচ আউট দিয়ে দিয়েছিলেন আম্পায়ার। শেষমুহূর্তে গিয়ে রিভিউ নিয়ে আরও একবার বেঁচে গিয়েছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি। সেই ইয়ানসেনই ফেরালেন তাকে

এর আগে প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই কাগিসো রাবাদার বলে আউট হয়েছিলেন মাহফিজুল। কিন্তু রিভিউ বদলে দিল সব চিত্র। রিপ্লেতে দেখা গেল, রাবাদার বলটি প্যাডে লাগার আগে মাহফিজুলের ব্যাটের সামান্য ছোঁয়া পেয়েছিল। বেঁচে গেলেন এ ওপেনার।

কিছুক্ষণ পর দারুণ এক বাউন্ডারি হাঁকিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খাতা খুললেন তিনি। তবে ভাগ্য যেন তার সঙ্গে লুকোচুরি খেলছিল। মার্কো ইয়ানসেনের করা বলটি প্রথম স্লিপে ঠেলে দিয়েছিলেন মাহফিজুল। ক্যাচটি লুফে নেওয়ার জন্য মুল্ডার শরীর ছুড়ে দিয়ে বাতাসে ভেসেওছিলেন, বল হাতের মুঠোয় জমানোর একদম কাছে গিয়েও শেষ পর্যন্ত তা আর নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ফলে আরও একবার জীবন পান তিনি।

/এমএকে/